• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
জৈন্তাপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, দুই মৎস্যচাষী পেলেন বিশেষ সম্মাননা জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বাঘায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, দুই সেরা চাষিকে সম্মাননা সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যা বিশিষ্ট করা হবে সুন্দরবনের নদীতে পড়ে যাওয়া  ক্রুকে জীবিত উদ্ধার করলো কোস্টগার্ড  ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শরণখোলায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া  সুন্দরবনে কোস্ট গার্ডের দুটি অভিযান ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক-২ শার্শায় ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার শরণখোলায় ৭৭ পিচ ইয়াবা সহ মাদক কারবারি আল আমিন আটক 

সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যা বিশিষ্ট করা হবে

ঝিনাইদহ প্রতিনিধি: / ১৪ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

গত ১৭ বছর ফ্যাসিষ্ট সরকার আমলে চিকিৎসা খাতকে চরম অবহেলা ও লুটপাট করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এই অবস্থা থেকে উত্তরণে আগামী ৩ বছরের মধ্যে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যা বিশিষ্ট করা হবে বলে জানিয়েছেন তিনি।আজ ​রোববার সকালে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যা বিশিষ্ট করা হবে

​চিকিৎসক সংকট রোধে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে মন্ত্রী আরও জানান, স্বাস্থ্যখাতকে গতিশীল করতে দেশে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে।হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। এসময় স্ব স্ব উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার, ডাঃ মোঃ আশরাফুল ইসলাম ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা