• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
‘সাশ্রয়ী দামে স্মার্টফোন মানুষের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার’ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৭১১৯ ঘনফুট বালু জব্দ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৭১১৯ ঘনফুট বালু জব্দ র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি আইন-২০২৬’ মন্ত্রিসভায় অনুমোদন জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলন, পেলোডার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে সুপারি চারা খাওয়ার অভিযোগে দুই ছাগলকে হত্যা জৈন্তাপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, দুই মৎস্যচাষী পেলেন বিশেষ সম্মাননা জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বাঘায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, দুই সেরা চাষিকে সম্মাননা সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যা বিশিষ্ট করা হবে

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৭১১৯ ঘনফুট বালু জব্দ

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর(সিলেট) প্রতিনিধি: / ২৭ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে চারটি নৌকা ধ্বংস ও ৭ হাজার ১১৯ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। পরে জব্দ করা বালু স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। অভিযানের শুরুতে সকাল ১০টার দিকে উপজেলার আসামপাড়া শংকর ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি নৌকা ধ্বংস করা হয়। পরে আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ১১৯ ঘনফুট বালু জব্দ করা হয়।

জব্দকৃত বালু ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী স্পট নিলামের মাধ্যমে প্রতি ঘনফুট ২৩ টাকা ৭৫ পয়সা দরে বিক্রি করা হয়। অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা এবং বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন শ্রীপুর বিওপির সদস্যরা সহযোগিতা করেন।

এ সময় ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি আইন অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা