• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম

 দুই সপ্তাহ পার হলেও সন্ধান মেলেনি শরণখোলার আমিনুলের 

আ: মালেক রেজা  শরণখোলা বাগেরহাট  / ৪৭ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ঢাকা থেকে দুই সপ্তাহ আগে নিখোঁজ মাদ্রাসা ছাত্র শরণখোলার আমিনুল ইসলাম আরিফের এখনো কোন সন্ধান পায়নি তার পরিবার। ৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ফতুল্লার রসুলপুর দারুন জান্নাত ইসলামিয়া মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় আমিনুল ইসলাম। এ ঘটনায় নিখোঁজের মা নারায়নগঞ্জের ফতুল্লাহ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
আমিরুল ইসলামের মা আরিফা বেগম জানায়,তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। তার পুত্র আমিনুল ইসলাম আরিফ (১০) ফতুল্লাহর রসুলপুর দারুন জান্নাত ইসলামিয়া মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করে। গত ৮ আগষ্ট সকালে  পুত্র আরিফকে মাদ্রাসায় পাঠিয়ে তিনি গার্মেন্টেসে চলে যান। এর পর থেকে তার পুত্রের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। মাদ্রাসায় খোঁজ নিলে তারা জানান ওই দিন আমিনুল ইসলাম আরিফ মাদ্রাসায় আসেনি। এ ঘটনায় আমিনুলের মা দিশেহারা হয়ে পড়েছেন।
 নিখোঁজ আমিনুল শরণখোলা উপজেলা রায়েন্দা ইউনিয়নের জিলবুনিয়া গ্রামের  মৃতঃ ইউনুস হাওলাদারের পুত্র।  আমিনুলের নানী মিনারা বেগম বলেন, গত দুই সপ্তাহ ধরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও নাতির কোন সন্ধান মেলেনি।
এ বিষয়ে আমিনুল ইসলাম আরিফের মা আরিফা বেগম গত ১১ আগষ্ট নারায়নগঞ্জের ফতুল্লাহ থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা