• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

সম্পর্ক রাখতে হলে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে ভারতকে

অনলাইন ডেস্ক / ১১ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখতে হলে ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।শনিবার (২২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হতে হবে পারস্পরিক মূল্যায়ন, মর্যাদা ও স্বার্থ সুরক্ষার ভিত্তিতে। বাংলাদেশ ভারতের সঙ্গে ভালো ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে এ সম্পর্ক আরও কার্যকর করতে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করা জরুরি।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো বা রাখি বাঁধার সম্পর্ক ছিল। ভারতকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ নেই। বাংলাদেশের নেতৃত্বে এখন বিএনপি। কাজেই বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করতে হবে।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, ভারতের বর্তমান রাষ্ট্রদূত একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সম্পর্ক স্থাপন করতে চায় বলে যে বক্তব্য দিয়েছেন, তা প্রশংসনীয়। ভারত এরই মধ্যে বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের বিভিন্ন সংকট, সীমাবদ্ধতা ও সেবার মান উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা হয়।সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা