• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও—১২ বস্তা চিনি দান মাদ্রাসায় শরণখোলায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার  কথিত প্রেমিক পলাতক ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের  পুরস্কার ও গাছের চারা বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।  ড. মুহাম্মদ ইউনূস পেলেন ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস  অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব চুড়ামনকাটিতে স্কুলের পাশে মাদকের আড্ডা, প্রতিবাদ করায় শিক্ষককে হুমকির অভিযোগ  বিধবাকে কু-প্রস্তাব, স্থানীয় মাতব্বরের নামে থানায় অভিযোগ

শরণখোলায় ৭ বছরের মাদ্রাসার ছাত্রকে পিটিয়ে আহত‌ করেছে শিক্ষক 

আব্দুল মালেক রেজা শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ২০ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বাগেরহাটের  শরণখোলার রায়েন্দা  হাসপাতালের উত্তর পাশে অবস্থিত  দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র আজিজুল ইসলাম (৭) কে পিটিয়ে গুরুতর আহত করেছে সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষক কামরুল ইসলাম এমন অভিযোগ করেছে তার পরিবার। আহত ওই ছাত্রকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত ২৫ আগস্ট দারুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক কামরুল ইসলাম ছাত্রকে পিটিয়ে তা পরিবারের কাছে না বলতে তাকে শাসিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।
আজিজুলের দাদী সেলিনা বেগম বৃহস্পতিবার ২৭ আগষ্ট সন্ধ্যা সাড়ে সাতটায় কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের  বলেন, তার নাতি আজিজুল  উপজেলা সদর রায়েন্দা বাজার দারুস সুন্নাহ মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে  লেখা পড়া করে।  আজিজুল পড়া মুখস্ত করতে পারেনি এমন অভিযোগ এনে মাদ্রাসার শিক্ষক কামরুল ইসলাম  তাকে বেদম মারধর করে। মারধরে আজিজুলের শরীরে বিভিন্ন জায়গায় কালো কালো দাগের সৃষ্টি হয়েছে। শরীরে বেদনার কারণে  আজিজুল রাতে ঘুমাতে না পারায়  তাকে বৃহস্পতিবার দুপুর শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশু আজিজুল শরণখোলা উপজেলার পশ্চিম খাদা গ্রামের সুজন হাওলাদার ও  মারুফা বেগম দম্পতির পুত্র। কর্মসূত্রে আজিজুলের পিতা মাতা ঢাকায় থাকে। বাড়ীতে দাদী সেলিনা বেগম আজিজুলের দেখা শোনা করেন। এ ঘটনায় আজিজুলের দাদী ও তার ভাই রাকিবুল ইসলাম প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করেছেন।দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওলানা সিফাতুল্লাহ বলেন, শিশু ছাত্রকে মারধরের  ঘটনাটি অনাকাংখিত ও দুঃখজনক। বিষয়টি নিয়ে ছাত্রের অভিভাবকদের সাথে মিমাংসা করার চেষ্টা চলছে।
এবিষয় শিক্ষক কামরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মাসুম বিল্লাহ বলেন, আজিজুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির শরীরে বিভিন্ন স্থানে মারধরের কালো কালো দাগ সৃষ্টি হয়েছে।
শরণখোলা থানা পুলিশের  অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, শিক্ষকের মারধরে শিশু ছাত্র আহতের খবর পেয়ে হাসপাতালে খোঁজ নেওয়া হয়েছে। এ  বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা