• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শরণখোলায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে  এলাকাবাসীর মানববন্ধন মোবারকগঞ্জ চিনিকলে ২০২৬-২৭ আখ রোপণ মৌসুমের উদ্বোধন ১৬ মাসের সংসার, এরপর ধর্ষণ মামলা—কালীগঞ্জে ভ্যানচালক কারাগারে নেছারাবাদে আসামি গ্রেফতারের কথা বলে সাংবাদিক পরিচয়ে টাকা নেওয়ার অভিযোগ আজ খুলছে সুন্দরবনের দুয়ার জেলেও পর্যটকদের মধ্যে দস্যু আতঙ্ক কালিয়ায় মৎস্য চাষীদের মধ্যে খাবার বিতরণ। নড়াগাতীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা নড়াইলে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে গড়ে উঠছে বসতি-ব্যবসা প্রতিষ্ঠান, দ্রুত উচ্ছেদের দাবি বঙ্গোপসাগরে দুই গ্রুপ জেলেদের মধ্যে সংঘর্ষে আহত-৩ নগদ ৫ লাখ টাকা ও ইলিশ লুট

মোবারকগঞ্জ চিনিকলে ২০২৬-২৭ আখ রোপণ মৌসুমের উদ্বোধন

আজিমুল ইসলাম কালীগঞ্জ থেকে / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

চাষির পদধূলি জমির উত্তম সার এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেডের ২০২৬-২৭ আখ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে। এসটিপি পদ্ধতিতে আখচাষ এবং আগাম আখচাষ বৃদ্ধি, উৎপাদনশীলতা বাড়ানো ও চাষিদের আখচাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মোবারকগঞ্জ চিনিকলের পুখুরিয়া মাঠে এ আখ রোপণ উদ্বোধন ও চাষি উদ্বুদ্ধকরণ ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন দেশের সকল চিনিকলে একযোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

রাজশাহী চিনিকল থেকে আয়োজিত কেন্দ্রীয় ভার্চুয়াল আখ রোপণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ। অন্যদিকে মোবারকগঞ্জ চিনিকলের পুখুরিয়া মাঠে আয়োজিত আখ রোপণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম. জোবায়ের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দপ্তরের মহাব্যবস্থাপক (সিএআইএস) মুন্সি মো. খলিল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ চিনিকলের ইক্ষু কৃষি মহাব্যবস্থাপক গৌতম কুমার, অর্থ মহাব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম, মোচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সিভিল প্রকৌশলী আরাফাত হোসেন, সহ-সভাপতি সাহাদ আলী ও প্রচার সম্পাদক জাহিদুর রহমান।এ সময় মোবারকগঞ্জ চিনিকলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক আখচাষি উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, দেশের চিনিশিল্পকে এগিয়ে নিতে আখের উৎপাদন বৃদ্ধি ও মানসম্মত আখ সরবরাহ নিশ্চিত করা জরুরি। এজন্য চাষিদের আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আখচাষে উৎসাহিত করতে হবে। বিশেষ করে এসটিপি পদ্ধতিতে আখচাষ ও আগাম আখ রোপণের মাধ্যমে ফলন বৃদ্ধি করা সম্ভব। অনুষ্ঠান শেষে অতিথিরা চাষিদের সঙ্গে নিয়ে পুখুরিয়া মাঠে আনুষ্ঠানিকভাবে ২০২৬-২৭ আখ রোপণ মৌসুমের উদ্বোধন করেন। এ সময় আখচাষিরা উন্নত প্রযুক্তি ও আধুনিক পদ্ধতিতে আখচাষ সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা