• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
সুন্দরবনে র‍্যাবের অভিযান ২৯ টি আগ্নেয়াস্ত্র,২০০ রাউন্ড গুলি উদ্ধার ফরিদপুর থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেপ্তার নড়াইলের কালিয়ায় পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন। কালীগঞ্জে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত নড়াইলের কালিয়ায় সরকারি জমিতে অবৈধভাবে দখল উচ্ছেদ অভিযান। শরণখোলায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে  এলাকাবাসীর মানববন্ধন মোবারকগঞ্জ চিনিকলে ২০২৬-২৭ আখ রোপণ মৌসুমের উদ্বোধন ১৬ মাসের সংসার, এরপর ধর্ষণ মামলা—কালীগঞ্জে ভ্যানচালক কারাগারে নেছারাবাদে আসামি গ্রেফতারের কথা বলে সাংবাদিক পরিচয়ে টাকা নেওয়ার অভিযোগ

সুন্দরবনে র‍্যাবের অভিযান ২৯ টি আগ্নেয়াস্ত্র,২০০ রাউন্ড গুলি উদ্ধার

আব্দুল মালেক রেজা শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ১৭ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের হরিণটানার শ্যালা নদী তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২৯টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি  উদ্ধার করেছে র‍্যাব-৬। উদ্ধার করা এসব অস্ত্র ও গোলাবারুদ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করেন ডিএডি মোহাম্মদ নজরুল ইসলাম।বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা  থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম।
​পুলিশ ও র‍্যাব সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে  শরণখোলা থানার আওতাধীন সুন্দরবনের শরণখোলা রেঞ্জের হরিণটানা সংলগ্ন শ্যালা নদীর তীরবর্তী ‘গড়াইল বাগান’ এলাকায় অস্ত্র গোলাবারুদ আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  র‍্যাব-৬ এর একটি দল‌ ডিএডি মোহাম্মদ নজরুল  ইসলামের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায়।
এ সময় তারা তিনটি প্লাস্টিকের বস্তায় ভর্তি এক নালা বন্দুক একটি, দুইটি বিদেশি শটগান, তিনটি এয়ারগান, ২৩ টি শুটার গান,  ১৯৯ রাউন্ড তাজা গুলি, ৩৮টি খালি কার্জুজের খোসা উদ্ধার করে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ শরনখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৬ জানায়, সুন্দরবন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জলদস্যু ও অপরাধীদের অপতৎপরতা দমন করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে অস্ত্র ও গোলাবারুদ শরণখোলা থানায় জমা দেওয়া হয়েছে। শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া  খানম বলেন, র‍্যাবের অভিযানে উদ্ধার হওয়া  অস্ত্র গোলাবারুদ তিনি বুঝে পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা