• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পর্যটকদের জাহাজে বনদস্যুর হামলার চেষ্টা বনরক্ষীদের গুলির মুখে পালিয়ে গেল দস্যুরা  শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে : দীনেশ ত্রিবেদী যশোরে মহিলা লীগ নেত্রী সুন্দরীর পর এবার ছেলে যুবলীগ কর্মী রাজন আটক উৎকণ্ঠায় জেলেদের পরিবার সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলে ৭ দিনেও উদ্ধার হয়নি আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সিলেট সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক নেছারাবাদে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার শরণখোলায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখা থেকে গ্রাহকের তিন কোটি টাকা নিয়ে ম্যানেজার উধাও  নড়াইলে ষাঁড়ের লড়াই কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুর থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেপ্তার

মাহমুদুল হাসান পলাশ ক্রাইম রিপোর্টার  / ৭৯ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনার ফরিদপুর থানার  বিশেষ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামিসহ  চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, পাবনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ফরিদপুর থানার ওসি মঞ্জুরুল হাসান মাসুদের নেতৃত্বে এসআই (নিঃ) জাহিদুর রহমান বাদলসহ পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।
গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরিচালিত অভিযানে ফরিদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— মো. রহিম সরদার (যাবজ্জীবন সাজাপ্রাপ্ত), মো. আলমগীর হোসেন, মো. রফিকুল ইসলাম ও মোছা. সালমা খাতুন।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ফরিদপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ বলেন, অপরাধী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা