বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরণখোলা বিএনপি’র আয়োজনে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটায় শরণখোলা উপজেলা বিএনপি’র আয়োজনে একটি বর্ণাঢ্য রেলিং পাঁচ রাস্তার মোড় থেকে শুরু হয়ে রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রায়েন্দা পাইলট মাঠে শেষ হয়।
পরে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর আলম।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান, বিএনপি নেতা মহিউদ্দিন বাদল, শামীম হোসেন বাদল, শহিদুল আলম লিটন, মোঃ অহিদুজ্জামান বাবু, মহিউদ্দিন শাহজাহান, এম এ মজিদ, শিমুল গাজী, যুবদলের আহ্বায়ক ইব্রাহিম মোল্লা ও ছাত্রদলের সাবেক আহবায়ক মামুন গাজী।
এ সময় প্রধান অতিথি বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার অবদান অনস্বীকার্য। এসময় তিনি আরো বলেন, আগামী ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে দলের জেল খাটা ও ত্যাগী নেতাদের যাতে মূল্যায়িত করা হয় সেদিকে বিএনপি’র শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।