নড়াইল জেলার কালিয়া উপজেলায় শ্রী শ্রী কেন্দ্রীয় হরি বাসর মন্দির কমিটির আয়োজন ৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী মহোৎসব ১৪৩৩ বঙ্গাব্দ পালন উপলক্ষে শোভাযাত্রা করে।এই আনন্দ ঘন পরিবেশে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল কালিয়া উপজেলা বিএনপি র সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী পৌর বি এন পি র সভাপতি শেখ সেলিম হোসেন সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন,
কালিয়া পৌর সভার সাবেক কাউন্সিলর অশোক কুমার ঘোষ, অসিত কুমার ঘোষ, তপন কুমার দত্ত, এ্যাড বিশ্বজিত কুমার বিশ্বাস, শহীদ এখলাজ উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,অলোক কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী রাজীব কুমার সাহা, পুলোক কুমার সাহা, পঞ্চ পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শেখ আনিসুর রহমান মারুফ, কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরুণ কান্তি মল্লিক, শেখ নওয়াবুল আলম ফাউন্ডেশনের সভাপতি শেখ খালিদ হোসেন নবাব, বাসুদেব বর্মন, অলোক কুমার ঘোষ, সুজিত কুমার ঘোষ, বিশিষ্ট কন্ঠশিল্পী পুলক কুমার ঘোষ, ভরত কুমার বিশ্বাস, কালিয়া পিয়ারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শঙ্খ কুমার ঘোষ, সহ সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী নর- নারী। শোভাযাত্রা টি কালিয়া কেন্দ্রীয় হরিবাসর মন্দির থেকে যাত্রা শুরু করে- কালিয়া পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হরিবাসরে এসে সমাপ্ত হয়। পরিশেষে বিশ্বের সকল শান্তি কামী মানুষের মঙ্গল কামনা ও উপস্থিত ভক্ত বৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।