• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বারোবাজার ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল সিলগালা নেছারাবাদে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ  আস্থা সমিতির মালিক খোকন গ্রেপ্তার পূর্ব সুন্দরবনের পর্যটন স্পট সমূহে শুরু হয়েছে তিনদিনের পরিষ্কার পরিচ্ছন্নতা  অভিযান অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি যশোরে বার্মিজ চাকুসহ যুবক আটক সোলার ব্যাটারির আয়ুষ্কাল কত বছর? রূপপুর বিদ্যুৎকেন্দ্রে সেফটি ভালভের ত্রুটি, বিদ্যুৎ উৎপাদন অনিশ্চিত সুন্দরবনে র‍্যাবের অভিযান ২৯ টি আগ্নেয়াস্ত্র,২০০ রাউন্ড গুলি উদ্ধার ফরিদপুর থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেপ্তার নড়াইলের কালিয়ায় পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন।

নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে  এলাকাবাসীর মানববন্ধন

নড়াইল প্রতিনিধি। / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার ও বসতবাড়ি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও ভুক্তভোগী এলাকাবাসী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বড়দিয়া বাজার খেয়াঘাট চত্বরে নবগঙ্গা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন-নড়াইলের খাশিয়াল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ ও কোটাকোল ইউপি চেয়ারম্যান হাসান আল মামুন, মোল্যা শাহাদাত হোসেন, সবুজ খান, মামুন খান, ব্যবসায়ী জাহিদুর রহমান কিসমত, সিরাজুল হক শিমুল, তুহিন হোসেন, সুলতানা বেগমসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা বলেন, গত ২৯ আগস্ট (শুক্রবার) ভোরে নড়াইলের নবগঙ্গা নদীর আকস্মিক ভাঙনে একনিমিষে বড়দিয়া খেয়াঘাট চত্বরের ১০টি বসতঘর, গাছপালা, টিউবওয়েলসহ ভিটেমাটি হঠাৎ করে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া ভাঙন আতঙ্কে রয়েছে বড়দিয়া বাজারের ৪০০ ব্যবসায়ীসহ অন্তত ১৫টি পরিবার এবং বড়দিয়া খাদেমুল ইসলাম মাদরাসা, খেয়া ও ফেরিঘাট চত্বর। তাই ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান ভুক্তভোগীরা। জরুরি ভিত্তিতে জিও ব্যাগসহ স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী অভিজীৎ কুমার সাহা জানান, নবগঙ্গা অত্যন্ত ভাঙনপ্রবণ নদী। এই নদীর ভাঙন প্রতিরোধে বিভিন্ন এলাকায় কাজ চলছে। এছাড়া স্থায়ী বাঁধ নির্মাণে ইতোমধ্যে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি পাস হলে বড়দিয়াসহ বিভিন্ন এলাকায় ভাঙন প্রতিরোধে আমরা কাজ করতে পারব। এছাড়া বর্ষা মওসুমে তাৎক্ষণিক ভাঙন প্রতিরোধে ঝুঁকি এলাকা বিবেচনায় আপদকালীন কাজের অংশ হিসেবে ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের প্রস্তুতি রয়েছে। যার মাধ্যমে মানুষের বাড়িঘর ও মূল্যবান স্থাপনা রক্ষার চেষ্টা করা হচ্ছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা