• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

যশোরে বার্মিজ চাকুসহ যুবক আটক

অনলাইন ডেস্ক / ২৪ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

যশোর শহরের ব্যাটারি পট্টি এলাকা থেকে মোহাম্মদ জুয়েল হোসেন নামে এক যুবককে বার্মিজ চাকুসহ আটক করেছে পুলিশ। রোববার রাত ৩টার দিকে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এটিএসআই নাসির উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটকআটক জুয়েল হোসেন যশোর সিটি কলেজপাড়ার সোহরাব হোসেনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, জুয়েলসহ ৬-৭ জন যুবক মধ্যরাতে দড়াটানা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। এ সময় পুলিশ অভিযান চালালে অন্যরা দৌড়ে পালিয়ে যায়। পরে জুয়েল হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ আরও জানায়, জুয়েল হোসেন চিহ্নিত সন্ত্রাসী। রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা