• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বারোবাজার ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল সিলগালা নেছারাবাদে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ  আস্থা সমিতির মালিক খোকন গ্রেপ্তার পূর্ব সুন্দরবনের পর্যটন স্পট সমূহে শুরু হয়েছে তিনদিনের পরিষ্কার পরিচ্ছন্নতা  অভিযান অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি যশোরে বার্মিজ চাকুসহ যুবক আটক সোলার ব্যাটারির আয়ুষ্কাল কত বছর? রূপপুর বিদ্যুৎকেন্দ্রে সেফটি ভালভের ত্রুটি, বিদ্যুৎ উৎপাদন অনিশ্চিত সুন্দরবনে র‍্যাবের অভিযান ২৯ টি আগ্নেয়াস্ত্র,২০০ রাউন্ড গুলি উদ্ধার ফরিদপুর থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেপ্তার

কালীগঞ্জ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সোহেল রানা ঝিনাইদহ প্রতিনিধি / ৩৫ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার আখ সেন্টারের সামনে রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫৮ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
বারোবাজার রেল স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বারোবাজার আখ সেন্টারের সামনে পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এলাকাবাসী বলছে তিনি একজন মানসিক ভারসাম্যহীন। তাকে অনেকবারই বারোবাজারে ঘুরতে দেখা গেছে। ঘটনার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা