• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ইমরানের জন্মদিনে জীবন দাসের বিশেষ সংগীত উপহার নেছারাবাদে ছারছীনা শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা সচেতনতামূলক সভা কালীগঞ্জে সড়কের পাশে তালবীজ বপন ও বৃক্ষরোপণ করলেন সাইফুল ইসলাম ফিরোজ পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ ধরার মালা ফাঁদ জব্দ  সুন্দরবনের ছাপড়া খালীতে দুই জেলে আটক কালীগঞ্জ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বারোবাজার ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল সিলগালা নেছারাবাদে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ  আস্থা সমিতির মালিক খোকন গ্রেপ্তার পূর্ব সুন্দরবনের পর্যটন স্পট সমূহে শুরু হয়েছে তিনদিনের পরিষ্কার পরিচ্ছন্নতা  অভিযান অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ ধরার মালা ফাঁদ জব্দ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: / ৪৪ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব সুন্দরবনের নারিকেলবাড়ীয়ায় একটি ট্রলারসহ ৪ বস্তা হরিণ শিকারের মালা ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা। এ সময় শিকারীরা ট্রলার থেকে লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়।১১ সেপ্টেম্বর সকাল আটটার দিকে এ ফাঁদ জব্দ করে বনরক্ষীরা।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলের সময় বঙ্গোপসাগরের নারিকেলবাড়ীয়া এলাকায় একটি ট্রলার দেখে সেটিকে থামাতে নির্দেশ দেয়। বনরক্ষীদের দেখতে পেয়ে ট্রলার আরোহী ৬/৭ জন শিকারী ট্রলারটি বনের কাছাকাছি নিয়ে লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়।

এ সময় ট্রলারটি সাগরের ঢেউয়ের তোড়ে ডুবে যায়। পরে বনরক্ষীরা দ্রুত পদক্ষেপ নিয়ে অর্ধ ডুবন্ত ট্রলারটিকে টেনে শেলারচরে নিয়ে যায়। বনরক্ষীরা ট্রলারে তল্লাশী করে ৪ টি বস্তা হরিণ শিকারের মালা ফাদঁ জব্দ করেন। ট্রলারটি ডুবে যাওয়ায় ককশীট ভর্তি বরফসহ শিকারীদের অন্যান্য সরঞ্জাম সাগরে ভেসে যায় বলে বনরক্ষীরা জানান। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম জানান, সুন্দরবনে হরিণ শিকারীদের একটি অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা