কালিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নেই কার্য্যক্রম ও সেবা, সমস্যা মালামাল সংকটের অভাব
গোলাম মোর্শেদ শেখ, কালিয়া (নড়াইল:)
/ ২৩
Time View
Update :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
Share
কালিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিরে খুব ভাল কিন্তু ভিতরে উদ্ধারকারী যন্ত্রপাতি কিছুই নেই। বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যা আগুন নেভানো, উদ্ধার কাজ এবং জন সচেতনতা তৈরি করা। কালিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে মালামাল সংকটে কারণে জনগণ সঠিকভাবে সেবা পাচ্ছে না। নড়াইল জেলার কালিয়া উপজেলা ফায়ার সার্ভিস বিভিন্ন সমস্যায় জর্জরিত।
১২ই জানুয়ারি ২০২২ সালে কালিয়া ফায়ার সার্ভিসে সিভিল ডিফেন্স উদ্বোধন হলেও জনগণের জন্য ফায়ার সার্ভিসের কার্যক্রমের কোন উন্নতি ঘটেনি। ২৩ জন জনবল নিয়ে এই সার্ভিস স্টেশন চালু হয়। ১৬ জন ফাইটার, চারজন ড্রাইভার , দুইজন লিডার, একজন সাব অফিসার এর ভিতর সুমন কুমার দাশ, মাধব রায় ঢাকাতে আর সাব অফিসার সেলিম হোসেন কে খুলনার ডিডির মৌখিক নিদেশে বাগেরহাট্ চিতলমারী, ড্রাইভার আলিনুর লোহাগড়ায় ডেপুটেশনের রয়েছে।
ওয়্যার হাউস ইন্সপেক্টর হুমায়ুন কবিরের মূল পোষ্টিং চট্টগ্রাম ৪৩ ফায়ার সার্ভিস। কিন্তু ইন্সপেক্টর হুমায়ুন কবির ডেপুটেশনের মাধ্যমে নড়াইল সদর ও কালিয়া ফায়ার সার্ভিসের দায়িত্ব নিয়ন্ত্রণ করছেন।কালিয়া ফায়ার সার্ভিস ডিফেন্সেদ হাইড্রোলিক স্পিডার,হাইড্রোলিক কাটার, স্লেস হেমার,ড্রোর ওপেজার, সার্ভিস ও সিভিল ডিফেন্সে উদ্ধারকারী ইকুমেট, পাওয়ার ইউনিট, হাতুড়ি ৬ কেজি, চিপিং হেমার, বোটরী স্কেস, হেমার ড্রিল, অ্যাম্বুলেন্স নাই ।
ফায়ার সার্ভিস মুলত আগুন নেভানো, উদ্ধার কার্যক্রম প্রাথমিক চিকিসা, পানির ভিতর উদ্ধারের কাজ করে। পানির ভিতর কোন সমস্যা হলে খুলনার ডুবুরী ছাড়া উদ্ধার কার্যক্রম হয় না। এ ব্যাপারে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় অনেক বার উত্থাপন হয়েছে এবং উপজেলা রেজুলেশন হয়েছে ফায়ার সাভিসের বিরুদ্ধে।ওয়্যার হাউস ইন্সপেক্টর বলেন এ সমস্ত মালামালের ব্যাপারে বছরের পর বছর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখে কোন ফল আমরা পায়নি। এ কারণে কালিয়া বাসী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সেবা থেকে বঞ্চিত হচ্ছেকালিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নেই কার্য্যক্রম ও সেবা, সমস্যা মালামাল সংকটের অভাব
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।