• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সাগরে টিকতে না পেরে শত শত ফিশিং ট্রলার  সুন্দরবনসহ উপকূলে নিরাপদ আশ্রয়  যশোরে সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামানসহ ২ জন আটক সুন্দরবন ভ্রমনে সংবাদকর্মীরা  প্লাস্টিক বর্জ্য ও পলিথিন অপসারণ  সাইবার সুরক্ষা আইন সংশোধনে মানুষের মতামতকে গুরুত্ব দেবে সরকার ২০২৮ সালের মধ্যে গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কালিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নেই কার্য্যক্রম  ও সেবা, সমস্যা মালামাল সংকটের অভাব স্থানীয় ভোট নিয়ে দুপুরে ইসির বৈঠক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনিয়মের অভিযোগে টাস্কফোর্সের অভিযান: কালীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ইমরানের জন্মদিনে জীবন দাসের বিশেষ সংগীত উপহার

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সাগরে টিকতে না পেরে শত শত ফিশিং ট্রলার  সুন্দরবনসহ উপকূলে নিরাপদ আশ্রয় 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: / ২৩ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হলেও উত্তাল রয়েছে সাগর। আর এ কারণে শতশত ফিশিং ট্রলার সাগরে টিকতে না পেরে সুন্দরবনসহ উপকূলে নিরাপদ আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর ৩নং সতর্ক সংকেত জারী করেছে এবং নিম্নচাপ টি ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা এলাকায় আঘাত হানতে পারে বলে জানা গেছে।

শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মজিবর রহমান মেম্বার বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। উত্তাল সাগরে টিকতে না পেরে কয়েকশ ফিশিং ট্রলার শরণখোলা,মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা, পাথরঘাটা, বরগুনা, চরদুয়ানীর উপকূলসহ  সুন্দরবনের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।

শরণখোলার একটি ফিশিং বোর্ডের মালিক তহিদুল তালুকদার বলেন, সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করায় ফিশিং ট্রলার সাগরে না গিয়ে দুই দিন ধরে রায়েন্দা মৎস্যঘাটে নোঙর করে আছে। সাগর সংলগ্ন দুবলার মেহেরআলী লাইট হাউসের কর্মী সবুজ মিয়া মোবাইল ফোনে জানান, সাগর খুবই উত্তাল। ঝড়ো হাওয়ার সাথে থেমে থেমে প্রবল ভারী বৃষ্টিপাত হচ্ছে। সাগরে মাছ ধরতে না পেরে ফিশিং ট্রলার গুলো সুন্দরবনের দুবলা, কচিখালি, মেহের আলী, আলোর কোল, ডিমের চর সহ বিভিন্ন এলাকায় নিরাপদ আশ্রয় অবস্থান নিয়েছে।
বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে উপকূলসহ বিভিন্ন চরে আশ্রয় নিয়েছে। তবে এ বছরে সাগরে মাছের পরিমাণ কম হওয়ায় মহাজন সহ জেলে পরিবার গুলো অনেকটা সমস্যার মধ্যে পড়েছে।বঙ্গোপসাগরের তীরবর্তী জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিলটন রায় জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগরে কোন ফিশিং ট্রলার টিকতে না পেরে সুন্দরবনের বিভিন্ন চরসহ উপকূলে আশ্রয় নিয়েছে। বর্তমানে সাগর উত্তাল ও ধমকাসহ ঝড়-বৃষ্টি হচ্ছে।তারা জেলেদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকার জন্য পরামর্শ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা