• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও—১২ বস্তা চিনি দান মাদ্রাসায় শরণখোলায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার  কথিত প্রেমিক পলাতক ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের  পুরস্কার ও গাছের চারা বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।  ড. মুহাম্মদ ইউনূস পেলেন ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস  অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব চুড়ামনকাটিতে স্কুলের পাশে মাদকের আড্ডা, প্রতিবাদ করায় শিক্ষককে হুমকির অভিযোগ  বিধবাকে কু-প্রস্তাব, স্থানীয় মাতব্বরের নামে থানায় অভিযোগ

সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে ৪ জেলে অপহরণ 

Reporter Name / ৪৭ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পূর্ব সুন্দরবনের পৃথক পৃথক স্থান থেকে বনদস্যু মজনু বাহিনী নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করেছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাতে সুন্দরবনের কালামিয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় এ  অপহরণের ঘটনা ঘটেছে বলে বনবিভাগ ও জেলে মহাজন সূত্রে  জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে মহাজন শনিবার দুপুরে মোবাইল ফোনে জানান, বনদস্যু মজনু বাহিনী গভীর রাতে সাগর সংলগ্ন সুন্দরবনের নারিকেলবাড়ীয়া ও কালামেয়া এলাকায় মাছ ধরারত জেলেদের বহরে হামলা করে ৩ জেলেকে তুলে নিয়ে যায়। অপহৃত জেলেরা হচ্ছে, রিপন (২৬) ফরিদ (৩০) অপর জেলের নাম জানা যায়নি। এদের বাড়ী কয়রা ও শরণখোলা এলাকায়। অপর ঘটনায়, একই রাতে মজনু বাহিনী সুন্দরবনের আমবাড়ীয়া এলাকা থেকে একটি নৌকা ৫ টি মোবাইল ফোন ও জেলেদের খাদ্য সামগ্রী সহ রিপন (২৮) নামে এক জেলেকে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।
অপহৃত এই জেলের বাড়ী রামপালের পেড়িখালী  গ্রামে বলে জেলের মহাজন মোংলার মাছ ব্যবসায়ী ইসমাইল হোসেন লিটন  গাজী মোবাইল ফোনে জানিয়েছেন। জেলে মহাজন লিটন গাজী বলেন, সর্বমোট ৪ জন জেলেকে একসাথে অপহরণের ঘটনায় সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকার জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের উদ্ধার ও দস্যু দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ দাবি করেছেন এই জেলে মহাজন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় মোবাইল ফোনে বলেন, নারিকেলবাড়ীয় ও কালামেয়া এলাকায় ৩ জেলে অপহরণের খবর তিনি পেয়েছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা