শরণখোলা খোলা (বাগেরহাট) প্রতিনিধি :
/ ২০
Time View
Update :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
Share
বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের ভোলা নদীতে জহীরুল পহলান নামে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ। ২৮ সেপ্টেম্বর বিকালে ধরা পরে মাছটি।২৯ সেপ্টেম্বর সকালে কোরাল মাছটি সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারে ৩৬ হাজার টাকায় বিক্রি হয়।জানা যায়, বন বিভাগের অনুমতি নিয়ে ভোলা নদীতে জাল ফেললে বিশালাকৃতির কোরালটি উঠে আসে।
সকালে শরণখোলা বাজারে আনা হলে প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৩৬ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় আড়তদার শাহাদাত মুন্সী। ব্যবসায়ীদের মতে, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে গত এক মাসে সুন্দরবনে ধরা পড়া কোরালগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়।পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, তিন মাসের প্রজননকালীন নিষেধাজ্ঞার কারণে সুন্দরবনের নদ-নদীতে মাছ বড় হওয়ার সুযোগ পেয়েছে। ফলে এখন জেলেদের জালে বড় আকারের মাছ ধরা পরছে এবং তারা লাভবান হচ্ছেন।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।