• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও—১২ বস্তা চিনি দান মাদ্রাসায় শরণখোলায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার  কথিত প্রেমিক পলাতক ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের  পুরস্কার ও গাছের চারা বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।  ড. মুহাম্মদ ইউনূস পেলেন ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস  অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব চুড়ামনকাটিতে স্কুলের পাশে মাদকের আড্ডা, প্রতিবাদ করায় শিক্ষককে হুমকির অভিযোগ  বিধবাকে কু-প্রস্তাব, স্থানীয় মাতব্বরের নামে থানায় অভিযোগ

সরকার জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট অস্বীকার করছে

অনলাইন ডেস্ক / ২১ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সরকার জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট অস্বীকার করছে বলেঅভিযোগ করেছে বাংলাদেশ ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি আজ রবিবার দুপুরে যশোর প্রেস ক্লাবের মিলনায়তনেআগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য খুলনা -যশোর- ঝিনাইদহ কুষ্টিয়া লং মার্চের প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন। গণভোট বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের দাবিতে এ লং মার্চের আয়োজন করা হয়েছে বলে জা

১১ দলের লং মার্চে পতিত সরকার ফিরে আসবে’ এমন বক্তব্য ‘ নতুন ন্যারেটিভ বা অজুহাত তৈরি করছে সরকার বলে মন্তব্য করেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বিএনপি সরকার বারবার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। নায্য গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলনটাকে থামিয়ে দিতে অন্যদিকে নজর ঘুরিয়ে দিতে ভিন্ন পরিকল্পনা করছে। এই জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। ভয় দেখিয়ে জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করার বাহানা করছে সরকার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘যোগ্যতা থাকুক আর না থাকুক, সমস্ত জায়গায় সরকারি দলের নেতাকর্মীদের বসিয়ে দিচ্ছে বিএনপি। এমনি সবশেষ বিএনপির লোক ছাড়া কেউ সারের ডিলার পায়নি বলেও তিনি অভিযোগ করেন। শাসকদল যারা শাসন করে, জনগণের কাছে যারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে; তারা লং মার্চের প্রয়োজন বুঝবে না। বিরোধী দলের কর্মসূচি কিভাবে কেন করতে হয়; সেটা বিরোধী দলে থাকলেই বোঝা যায়। সরকারের চেয়ারে থাকলে সেটা বুঝা যায় না।

রাজনীতিতে যখন রাজনীতি দিয়ে মোকাবেলা করা যায় না তখনই এসব অপ্রাসঙ্গিক কথাবার্তা বলেন রাজনীতিবিধরা।দেশের আইনশৃঙ্খলার অবনিতর সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ‘খুলনায় পুলিশের একাকি চলাচলে নিষেধ করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হলে পুলিশকে চলাচলে নিষেধাজ্ঞা দেয়। তালবাহানা অপ্রাসঙ্গিক কথাবার্তা না বলে আইনশৃঙ্খলার দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

বগত দিনে ১১ দলীয় জোটের অধীনে দুটি লং মার্চ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের লং মার্চও একইভাবে শান্তিপূর্ণ থাকবে। লং মার্চের কারণে সাময়িক যাতায়াত ও চলাচলে যে ভোগান্তি হতে পারে, সে জন্য ওই অঞ্চলের ব্যবসায়ী, পথচারীসহ সর্বস্তরের মানুষের কাছে অলং মার্চের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানিয়ে তিনি বলেন, নির্ধারিত দিনে সকাল ৮টায় ঢাকার বায়তুল মোকাররম এলাকা থেকে এক সংক্ষিপ্ত জনসভার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর পদ্মা সেতু হয়ে প্রায় ১ হাজার গাড়ির এক বিশাল বহর নিয়ে লং মার্চটি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হবে। প্রায় ১২ ঘণ্টার দীর্ঘ এই পথযাত্রায় মিডিয়াকর্মী, চিকমতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা জামায়াতের আমীর গোলাম রসূল, সংসদ সদস্য মোক্তার আলী, গাজী এনামুল হক এবং ফরিদপুর, কুষ্টিয়া, শরীয়তপুর, গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী জেলাগুলোর জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা