ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৯ নম্বর বারোবাজার ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন মোঃ হানেফ আলী।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন। প্রার্থীর প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, তিনি জনপ্রতিনিধিত্বকে পেশা নয়, বরং জনগণের সেবার মাধ্যম হিসেবে দেখতে চান।
লাকার মানুষের পাশে থেকে জনসেবা ও ওয়ার্ডের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। এ লক্ষ্যে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন। এলাকার ভোটারদের সমর্থন নিয়ে নির্বাচিত হলে তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চান বলে তাঁর প্রচারণায় তুলে ধরা হয়েছে।