• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও—১২ বস্তা চিনি দান মাদ্রাসায় শরণখোলায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার  কথিত প্রেমিক পলাতক ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের  পুরস্কার ও গাছের চারা বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।  ড. মুহাম্মদ ইউনূস পেলেন ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস  অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব চুড়ামনকাটিতে স্কুলের পাশে মাদকের আড্ডা, প্রতিবাদ করায় শিক্ষককে হুমকির অভিযোগ  বিধবাকে কু-প্রস্তাব, স্থানীয় মাতব্বরের নামে থানায় অভিযোগ

শরণখোলায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার  কথিত প্রেমিক পলাতক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: / ৩৭ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের শরণখোলায় ভাড়া বাসা থেকে শান্তা আক্তার জুই (২৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৭ অক্টোবর শনিবার রাত ১১ টার দিকে রায়েন্দা ইউনিয়নের শরণখোলা উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।নিহত জুই আক্তার শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের মেনাজ হাওলাদারের ছেলে কুয়েতপ্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তা আক্তার জুই এর স্বামী আনোয়ার দীর্ঘদিন ধরে প্রবাসে থাকাকালে মাসুম নামের এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইতিমধ্যে প্রেমিক কে নিয়া দশ বছরের কন্যা কে শ্বশুরবাড়ি রেখে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লিট সংল্গ্ন এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করে। তবে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় থাকলেও, নারীর মৃত্যুর সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর ওই কথিত প্রেমিক পলাতক রয়েছে বলে জানা গেছে। তবে তিনি ঘটনার সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত
কোনো তথ্য পুলিশ জানাতে পারেনি।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শরণখোলা থানায় নিয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান জুই তার স্বামী বিদেশে থাকা অবস্থায় একাধিক ব্যক্তির সাথে পরকীয়া জড়িত পড়েছে বলে তিনি জানিয়েছেন। এমনকি প্রবাস থাকাকালে তার স্বামীর এক ভাইয়ের ছেলের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
এ বিষয়ে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ  রাবেয়া খাতুন ও তদন্ত কর্মকর্তা এস আই হাবিজুর রহমান বলেন, প্রাথমিক সুরতাল রিপোর্টে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে মৃত্যুর কারণ জানতে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা