1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা কালীগঞ্জ বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: বলেছেন নাহিদ ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চার তলা ভবন থেকে পড়ে রং মিস্ত্রি নিহত দুই দফায় হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা শরণখোলায় মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে মুক্ত  ৬ লেন সড়ক প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে বারোবাজার মানববন্ধন

ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার
যশোর অফিস :  ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে মানববন্ধন, মতবিনিময় সভা ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আটাব সদস্য কল্যাণ ঐক্যজোটের ব্যানারে আয়োজিত একর্মসূচিতে অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি জালাল উদ্দিন টিপুর নেতৃত্বে মানববন্ধন সম্পন্ন হয়।
মানববন্ধনে ইমন ভিভিয়ান এপলাই ট্রাভেলস-এর প্রতিনিধি, স্কাই জেড ট্রাভেলস-এর অরুণ মজুমদার, গোলাম মোস্তফা ট্রাভেলস-এর সংশ্লিষ্ট ব্যক্তি, এক কুসিব ট্রাভেলস-এর রাকিব হাসানসহ জেলার বিভিন্ন ট্রাভেল এজেন্সি মালিক,ব্যবসায়ী ও পেশাজীবীরা অংশ নেন।
মানববন্ধন শেষে মুজিব সড়কস্থ জয়তী সোসাইটির কার্যালয়ে মতবিনিময় সভা ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই এ ধরনের অধ্যাদেশ বাস্তবায়ন করতে পারে না।যদি বাস্তবায়ন করতেই হয়,তবে নির্বাচিত সরকার গঠন হওয়ার পর সংসদে টেস্ট হোল্ডারদের সঙ্গে আলোচনা করে আইন পাস করতে হবে।”বর্তমানে সারাদেশে মোট ৫,৭০০টি ট্রাভেল এজেন্সি নিবন্ধিত রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
অংশগ্রহণকারীরা বলেন,নতুন অধ্যাদেশ কার্যকর হলে সাধারণ ট্রাভেল এজেন্সিগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং ব্যবসায় অস্থিতিশীলতা তৈরি হবে। তাই তারা একযোগে অধ্যাদেশ বাতিলের দাবি জানান। মতবিনিময় সভা শেষে গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত এজেন্সি মালিকরা স্বাক্ষর প্রদান করেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews