1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা কালীগঞ্জ বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: বলেছেন নাহিদ ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চার তলা ভবন থেকে পড়ে রং মিস্ত্রি নিহত দুই দফায় হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা শরণখোলায় মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে মুক্ত  ৬ লেন সড়ক প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে বারোবাজার মানববন্ধন

ফারইস্ট ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের বিরুদ্ধে ২৭ লাখ টাকা আত্মসাতের মামলা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার

নিজস্ব প্রতিবেদক : ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩৬ গ্রাহকের ২৭ লাখ ১৪ হাজার ৭শ’৬ টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার মণিরামপুরের গোবিন্দপুর খানপুর গ্রামের ইমান উদ্দীনের ছেলে শফি উদ্দীন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন ২৪ ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য্য করেছেন।
আসামিরা হলো, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ফখরুল ইসলাম, এমডি কামরুল হাসান, সিএফও সামসুদ্দিন ও ইনচার্জ হামিদুর রহমান আজাদ।
মামলার অভিযোগে জানা গেছে, আসামিদের উৎসাহে তিনিসহ ৩৬ জন গ্রাহক ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে ৬ থেকে ১০ বছর মেয়াদী বীমা করেন। বীমার মেয়াদ শেষে তাদের ৩৬ জনের পাওনা হয় ২৭ লাখ ১৪ হাজার ৭শ’৬ টাকা পাওয়া হয়। এ কারণে শফি উদ্দীনসহ ৩৬ গ্রাহক প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন বীমা কোম্পানির মণিরামপুর অফিসে । সেখান থেকে বলা হয়, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাহকেরা তাদের পাওনা বুঝে পাননি। এ কারণে উল্লিখিত আসামিদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হলে তারা সেটি গ্রহণ করেন। কিন্তু তারপরও তাদের পাওনা টাকা পরিশোধ করা হয়নি। সর্বশেষ গত ২৯ নভেম্বর সকালে আসামিরা মণিরামপুর অফিসে এলে গ্রাহকেরা তাদের কাছে পাওনা টাকা দাবি করেন। কিন্তু তারা পাওনা টাকা ফেরত দিবেন না বলে সাফ জানিয়ে দেন। এ কারণে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মো. শফি উদ্দীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews