1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা কালীগঞ্জ বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: বলেছেন নাহিদ ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চার তলা ভবন থেকে পড়ে রং মিস্ত্রি নিহত দুই দফায় হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা শরণখোলায় মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে মুক্ত  ৬ লেন সড়ক প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে বারোবাজার মানববন্ধন

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা কতটা?

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ২২২ বার

ক্রীড়া ডেস্ক:

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর অবস্থান এখনো বিপরীতমুখী হলেও, আলোচনার দরজা বন্ধ হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের সম্ভাবনা এখনও উন্মুক্ত রয়েছে।১৩ জানুয়ারি আইসিসি ও বিসিবির মধ্যে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সে আইসিসি আবারও বাংলাদেশকে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার অনুরোধ জানায়। তবে বিসিবি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আগের সিদ্ধান্তেই অনড় থাকার কথা পুনর্ব্যক্ত করে।

এই বৈঠকে বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন বলেন, “আইসিসি আমাদের সরাসরি ‘না’ বলেনি। আলোচনা এখনও চলমান আছে। তাই আমরা এখনো ইতিবাচক অবস্থানেই আছি।”তিনি আরও জানান, সময় কম হলেও আলোচনা শেষ হয়নি এবং খুব শিগগিরই এ বিষয়ে অগ্রগতি হতে পারে।

বিসিবির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সভাপতি ফারুক আহমেদও একই সুরে কথা বলেন। তিনি জানান, ‘ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশ সরকার ও বিসিবির যৌথ সিদ্ধান্ত। আইসিসি যদিও তাদের অবস্থান থেকে সরে আসেনি, তবে আলোচনার দরজা খোলা রেখেছে।’ফারুকের মতে, আলোচনার পরবর্তী ধাপগুলোতে বাংলাদেশের অবস্থান আরও গুরুত্ব পেতে পারে এবং শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সম্ভাবনাও বাড়তে পারে।

তবে আইসিসির পক্ষে হুট করে ভেন্যু পরিবর্তন করা সহজ নয়। বাংলাদেশের চারটি ম্যাচ ভারতের নির্ধারিত ভেন্যু থেকে শ্রীলঙ্কায় সরাতে হলে শুধু বিসিসিআই নয়, গ্রুপের অন্য দল- নেপাল, ইতালি, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বোর্ডের সম্মতিও প্রয়োজন হবে।সবকিছু মিলিয়ে, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। আলোচনা অব্যাহত থাকায় বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews