শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর
আপডেট টাইম :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
২৯
বার
এইচ এম ইমরান, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামের এ বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। এ সময় গুরুত্বর আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ১০ জন। নিহত মোহন শেখ মাধবপুর গ্রামের মৃত মতলেব শেখের ছেলে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে আব্বাস শেখ নামের একজনকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ঘটনায় কয়েকটি বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে মনোহরপুর ইউনিয়নের মাধবপুর ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শের আলী ও সাধারন সম্পাদক মসিউর রহমান দুলালের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন ঢাল, শরকি ও গ্রাম্য অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
এ সময় স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ডা: নাহিদ এমরান তন্নি বৃদ্ধ কৃষক মোহন শেখকে মৃত ঘোষনা করেন। নিহত মোহন শেখ দুলাল গ্রুপের কর্মী ছিলো। এ দিকে, হত্যাকান্ডের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শৈলকুপা থানার ওসি মো: হুমায়ুন কবির মোল্লা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply