• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
অভয়নগরে বাইসাইকেল ট্রাক সংঘর্ষে নিহত-১ জনগণ সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি আগামী ৫ বছর দেশ পরিচালনা করবে: প্রধানমন্ত্রী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সলিমুন্নেসা বালিকা বিদ্যালয়, শ্রেষ্ঠ বক্তা সুপ্রভাত বিষ্ণু! ঝিনাইদহে ১০ কোটি ৮২ লাখ টাকা ব্যায়ে অত্যাআধুনিক কসাইখানা উদ্বোধন ঝিনাইদহে স্কুলছাত্র দেড় মাস নিখোঁজ: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে মানববন্ধন ও সড়ক অবরোধ কালীগঞ্জ থানায় ওসির বিতর্কিত মতবিনিময়: আমন্ত্রণ পাননি টেলিভিশন ফোরামসহ স্থানীয় সাংবাদিকরা, পেশাদারদের মধ্যে ক্ষোভ ঝিনাইদহে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রায় জনস্রোত, যেন নীল সাদা ঢেউ সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি

ঝিনাইদহে স্কুলছাত্র দেড় মাস নিখোঁজ: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে মানববন্ধন ও সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি : / ৩ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

নিখোঁজের দেড় মাস পার হলেও সন্ধান মেলেনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার রতনপুর গ্রামের স্কুলছাত্র রাফিন তাহাসিনের (১৪)। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর সহযোগিতা না পাওয়ার অভিযোগে আজ বুধবার (১৭ জুন) সকালে শৈলকূপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ গ্রামবাসী ও সহপাঠীরা।

নিখোঁজ রাফিন তাহাসিন শৈলকূপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার রতনপুর গ্রামের মাহাফুজুর রহমানের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় রাফিন। এরপর দীর্ঘ সময় ধরে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় নিখোঁজের পরপরই শৈলকূপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তবে পরিবারের অভিযোগ, জিডি করার দেড় মাসের বেশি সময় পার হয়ে গেলেও পুলিশ রাফিনকে উদ্ধারে কোনো দৃশ্যমান পদক্ষেপ বা সহযোগিতা করেনি।

স্থানীয়রা জানান, পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবং রাফিনকে অক্ষত অবস্থায় দ্রুত উদ্ধারের দাবিতে আজ বুধবার সকালে রাজপথে নামেন তার সহপাঠী ও এলাকাবাসী। আন্দোলনকারীরা স্কুলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া মেহেদী হাসান  বলেন,”একটা ১৪ বছরের সন্তান দেড় মাস ধরে নিখোঁজ, অথচ পুলিশ প্রশাসন এখনো কোনো ক্লু বের করতে পারেনি। আমরা রাফিনকে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।”

সড়ক অবরোধের কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। স্কুলছাত্র রাফিনের আকস্মিক নিখোঁজ ও দীর্ঘদিনের এই অচলাবস্থায় তার পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

শৈলকূপা থানার এসআই মতিয়ার রহমান  জানান, স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। তার সন্ধানের দাবিতে গ্রামবাসী ও তার সহপাঠীরা মানববন্ধন ও সড়ক অবরোধ করেন। পরে আন্দোলনকারীদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা