• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

অভয়নগরে বাইসাইকেল ট্রাক সংঘর্ষে নিহত-১

স্বাধীন বাংলানিউজ: / ৬১ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

যশোর খুলনা মহাসড়কের মহাকাল আলিপুর (মাইলপোষ্ট) নামক স্থানে ব্রিজের পাশে মেসার্স মিলন ট্রেডিং সংলগ্ন ২১ অক্টোবর (মঙ্গবার) সকাল ৭ টার দিকে  বাইসাইকেল ও অজ্ঞাত ট্রাকের সংঘর্ষ হলে বাইসাইকেল আরোহী সবজি বিক্রেতা মোঃ কালাম খান (৫৫) গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন নওয়াপাড়া হাইওয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আহত কালাম খানকে উদ্ধার করে অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত  ঘোষণা করেন। আহত কালাম ১নং প্রেমবাগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চাঁপাতলা গ্রামের মৃত আনসার খানের ছেলে।

ঘটনাস্থের পাশে মেসার্স মিলন ট্রেডিং এ কর্মরত দুই জন ব্যক্তি বলেন,সকাল ৭ টার দিকে বাইসাইকেল যোগে কালাম সবজি বিক্রি করতে নওয়াপাড়ার উদ্দেশে যাচ্ছিলো এসময় একটি ট্রাক তাকে ধাক্কাদিলে মহাসড়কের উপর পড়ে গুরুতর আহত হয়।

স্থনীয় বাসিন্দা করিম বলেন,এই মাইলপোষ্ট জায়গাটি যেন মৃত্যুকুপে পরিণত হয়েছে। প্রতিনিয়ত এখানে ঘটছে সড়ক দূর্ঘটনা মারা যাচ্ছে মানুষ। গত কিছু দিন আগেও দুই মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে খুলনা মেডিকেল কলেজের ডাক্তার সহ দুই যুবক নিহত হয়। এর আগেও একাধিকবার এরকম ঘটনা ঘটেছে। আর আমাদের স্বাক্ষী দিতে হয়েছে। যেটা আমাদের জন্য যন্ত্রণার কারণ হয়ে দাড়িযেছে। আমরা নওয়াপাড়া হাইওয়ে থানার( ওসি) মহদয়ের দৃষ্টি আকর্ষণ করছি বিষটা দেখার জন্য।

এবিষয়ে জানতে চাইলে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, সকাল সাত টার দিকে সবজি বিক্রেতা কালাম নওয়পাড়া বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে ব্রিজের কছে আসলে অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে সিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাইসাইকেলটি থানা হেফাজতে আছে।প্রতিনিয়ত এখানে সড়ক দূর্ঘটনা রোধে  কোন পদক্ষেপ নিবেন কিনা জানতে চাইলে তিনি আরো বলেন, প্রায়ই সড়ক দূঘটনার কারনে ইতোমধ্যে আমরা টহল বাড়িয়ে দিয়েছি। এবং এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা