• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

চুড়ামনকাটিতে আল আকসা জি এইচ ফাউন্ডেশনের সদস্য সম্মেলন ও সম্মাননা সনদ প্রদান

আলী চুড়ামনকাটি প্রতিনিধি: / ৩৩ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

আকসা জি এইচ ফাউন্ডেশনের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে সদস্য সম্মেলন ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২১ জুন যশোর সদর উপজেলা চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের বিএনডি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী অনুষ্ঠান সকাল ১০ ঘটিকা হতে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে শেষ হয়। সকাল থেকে আলোচনা সভা ও দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করে। দুপুরের পর বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার শেষে ৮১ জনকে সনদ প্রদান করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পিটিআই অফিসার জুয়েল রানা, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ডাক্তার রফিকুল ইসলাম, চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, কোষাধ্যক্ষ মহব্বত আলী, কবি শিমুল হোসেন প্রমুখ। এছাড়া ফাউন্ডেশনের সকল সদস্য সহ স্থানীয় ও বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাইফুজ্জামান শিমুল। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান বলেন, আমরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বেকারত্ব দূর করতে বিভিন্ন প্রকল্প ও বিধবাদের সহায়তা দান করে আসছি। পাশাপাশি সামাজিক মূল্যয়ানবোধ কর্মকান্ড বাস্তবায়িত করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা