• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

দুই বছর পর শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান কার্যক্রম শুরু

ঝিনাইদহ প্রতিনিধি : / ৩৪ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হয়েছে সিজারিয়ান (সিজার) অপারেশন কার্যক্রম। রোববার (২১ জুন) দুপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগ ও সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টায় এই স্বাস্থ্যসেবাটি আবার সচল করা হয়।

কার্যক্রমটি পুনরায় চালুর উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, স্বাস্থ্য কমিটির সদস্য ও বিএনপি নেতা মনিরুল ইসলাম (হিটু), শাহীনুর রহমান ফুল, এবং সাংবাদিক তাজনুর রহমান ডাবলুসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
হাসপাতাল সূত্রে জানা যায়, পুনরায় চালু হওয়ার পর প্রথম সিজার অপারেশনটি সফলভাবে সম্পন্ন করেন ডা. মাহবুবুর রহমান। এতে এনেস্থেসিয়া চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. আব্দুল্লাহ আল মামুন। অপারেশনের সময় হাসপাতালের সেবিকা (নার্স) ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

স্বাস্থ্য কমিটির সদস্য মনিরুল ইসলাম (হিটু) ও শাহীনুর রহমান ফুল জানান, আইনমন্ত্রী আসাদুজ্জামানের বিশেষ নির্দেশনা এবং স্বাস্থ্য কমিটির ধারাবাহিক প্রচেষ্টার ফলেই দীর্ঘদিন বন্ধ থাকা এই গুরুত্বপূর্ণ সেবাটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে। এর ফলে হাসপাতালের অন্যান্য চিকিৎসা সেবার মান ও কার্যক্রমেও গতি ফিরে এসেছে। ভবিষ্যতেও এই সেবার ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সার্বিক বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, “আপাতত প্রতি রোববার সিজার অপারেশন ও স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) কার্যক্রম পরিচালনা করা হবে। তবে পর্যায়ক্রমে সপ্তাহে তিন দিন এই সেবা চালু করার পরিকল্পনা আমাদের রয়েছে।”

তিনি আরও জানান, অত্যন্ত জটিল রোগী ছাড়া বাকি সব প্রসূতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই হাসপাতালেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করা হবে। এই জনকল্যাণমূলক কার্যক্রমটি পুনরায় চালু করতে সহযোগিতা করায় তিনি আইনমন্ত্রী, স্বাস্থ্য কমিটিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেবা পুনরায় চালু হওয়ায় স্থানীয় সাধারণ ও নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এখন থেকে ঘরের কাছেই তারা সাশ্রয়ী ও নিরাপদ প্রসূতি সেবা পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা