• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

ঝিনাইদহে জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝিনাইদহ প্রতিনিধি : / ২৭ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে।


‎আজ শুক্রবার (২৬ জুন) বেলা তিনটায় শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃত বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী টুর্নামেন্টের উদ্বোধন করেন।

‎উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।

‎এসময় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিশু কিশোরদের বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা প্রদর্শন করা হয়। পরে জাতীয় সংগীত গাওয়ার সাথে সাথে  জাতীয় পতাকা, জাতীয় ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করেন অতিথিরা।

‎পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এরপর তিনি উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড় ও কলাকুশলীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

‎উদ্বোধনী খেলায় বগুড়ার শেরপুর ফুটবল একাডেমি ও কুষ্টিয়া একাদশ অংশ নেয়। খেলায়  ৩-০ গোলে বগুড়া একাদশকে পরাজিত করে  জয়লাভ করে কুষ্টিয়া একাদশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা