• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান ঝিনাইদহে আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ , আহত ১ দীর্ঘদিনের দুর্ভোগে কালীগঞ্জ থানা রোড কালীগঞ্জে কুকুরের কামড়ে আহত ৬, আতঙ্কে এলাকাবাসী বেগুন ক্ষেত থেকে ৭টি গাঁজার গাছ উদ্ধার, যুবক আটক দক্ষ সাংবাদিক তৈরির প্রত্যয়ে নবচিত্রে জার্নালিজম ইন্টার্নশিপ কোর্সের উদ্বোধন

জেলাব্যাপী মাদকের ভয়াবহতার মাঝেই ঝিনাইদহে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : / ৪০ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ঝিনাইদহ জেলাব্যাপী মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে গ্রামেগঞ্জের তরুণ, যুবক, কিশোর, এমনকি শিশুরাও এই মরণনেশায় আসক্ত হয়ে পড়ছে। এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই ‘মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিতে ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোঃ আশিস হাছান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল করিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালম শেখ মোঃ হাশেম আলীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
এদিকে মুক্ত দেশ চাই, সোনার বাংলা গড়তে চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এক মানববন্ধনের আয়োজন করে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে এই কর্মসূচীতে সংগঠনটির জেলা নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট ইসমাইল হোসেন, শহর শিবিরের সভাপতি শেখ আল আমিন, যুবনেতা মেহেদী হাসান রাজু, শহর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আসাদুজ্জামান আল মাহবুব এবং সদর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি নাজমুল হোসেন।
বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এই মরণব্যাধি নির্মূলে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, মাদকের মূল ডিলার ও গডফাদাররা বরাবরই অধরা থেকে যাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মাঝে খুচরা কারবারিদের আটক করলেও তারা দ্রুত জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধে লিপ্ত হচ্ছে। দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নামে একটি সরকারি দপ্তর থাকলেও, মাদক নিয়ন্ত্রণে তাদের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বক্তারা অবিলম্বে মাদক চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা