• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

শরণখোলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ৭৯ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বাগেরহাটের শরণখোলায় বীর মুক্তিযোদ্ধা তালুকদার আলী আহসান খসরুকে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় সালাম শেষ জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গোলবুনিয়া গ্রামের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও‌ সহকারী কমিশনার ভূমি অর্থিতা হাওলাদার, ভারপ্রাপ্ত ওসি মিলন কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খাঁন, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আ. রশিদ জমাদ্দার, সাবেক কমাণ্ডার এম এ খালেক খাঁন, সাবেক ডেপুটি কমাণ্ডার হেমায়েত উদ্দিন বাদশা সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্বজন এবং শত শত এলাকাবাসী।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা