• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নেছারাবাদ থেকে শাপলার বিলে ঘুরতে গিয়ে কলেজছাত্র রাকিবুলের মর্মান্তিক মৃত্যু জৈন্তাপুরে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু জৈন্তাপুরে ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সশাখাওয়াত হোসেন বকুল –   নড়াইলের কালিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় দুই ক্লিনিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আশুলিয়ার গোহাইলবাড়ীর মাদক সম্রাট’সাদ্দাম আটক

মহেশপুর সীমান্তে বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি : / ২৭ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ২টি বিদেশী পিস্তল (Made in Italy), ০৪টি ম্যাগাজিন এবং ০৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৮ বিজিবি । আজ ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সামন্তা সীমান্তে এসব অস্ত্র-গুলি উদ্ধার করে তারা । এসময় বিক্রয় নিষিদ্ধ ২৪ বোতল এসকফ সিরাপ উদ্ধার করা হয় ।

৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে  বেলেহাটি গ্রামের মোঃ মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়ের জঙ্গলের মধ্যে বিজিবির টহলরত অবস্থায় ২ জন অজ্ঞাত চোরাকারবারী’কে দেখতে পেয়ে ধাওয়া দেয় তারা । সেসময় ওই দুইজন একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে শুন্য লাইন অতিক্রম করে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে উক্ত সাদা বাজারের ব্যাগ খোলা হলে ব্যাগের মধ্যে একটি কার্টুনের ভিতর ভারতীয় ২৪ বোতল এসকাফ সিরাপ সহ ০২টি বিদেশী পিস্তল (Made in Italy), ০৪টি ম্যাগাজিন এবং ০৬ রাউন্ড গুলি পাওয়া যায়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন, গুলি এবং Eskuf সিরাপ সমুহ  মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা