• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: লিজধারী আবু জাফর গ্রেপ্তার মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা ঝিনাইদহে মেসে দুপুরের খাবার নিয়ে তর্ক; বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু নিহত শরণখোলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  কালীগঞ্জে মিথ্যা যৌন হয়রানির অভিযোগে মবসৃষ্টি করে শিক্ষককে গণপিটানি  শরণখোলায় তিন মাদক মামলার আসামি মোস্তফা ভান্ডারী গাঁজা  সহ আটক  ‘সাশ্রয়ী দামে স্মার্টফোন মানুষের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার’ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৭১১৯ ঘনফুট বালু জব্দ র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি আইন-২০২৬’ মন্ত্রিসভায় অনুমোদন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন ইসি সচিব আখতার আহমেদ।প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১২(৬) বিধি অনুযায়ী নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ ঘোষণা বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কাজে ব্যবহারের জন্য গেজেট বিজ্ঞপ্তির ৫০০ কপি সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩ ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) পেয়েছেন ৮৮ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা