• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও—১২ বস্তা চিনি দান মাদ্রাসায় শরণখোলায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার  কথিত প্রেমিক পলাতক ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের  পুরস্কার ও গাছের চারা বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।  ড. মুহাম্মদ ইউনূস পেলেন ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস  অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব চুড়ামনকাটিতে স্কুলের পাশে মাদকের আড্ডা, প্রতিবাদ করায় শিক্ষককে হুমকির অভিযোগ  বিধবাকে কু-প্রস্তাব, স্থানীয় মাতব্বরের নামে থানায় অভিযোগ

দালালের মাধ্যমে রাশিয়া গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাজন

স্বাধীন বাংলানিউজ: / ২২ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের গয়েশপুর গ্রামের রাজন মিয়া অভিযোগ করেছেন, ভালো চাকরি ও উচ্চ বেতনের প্রলোভনে দালালের মাধ্যমে তাকে রাশিয়ায় নেওয়া হয়। পরে সেখানে রাশিয়ান সেনাবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ করে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। ভয়াবহ যুদ্ধের মধ্যে ড্রোনের আঘাতে অসুস্থ হয়ে অবশেষে প্রাণে বেঁচে ২৩ আগস্ট দেশে ফিরেছেন তিনি।রাজন মিয়া উপজেলার মালিয়াট ইউনিয়নের গয়েশপুর গ্রামের কালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের দাবি, উন্নত চাকরি ও ভালো বেতনের প্রলোভন দেখিয়ে দালালদের মাধ্যমে তাকে রাশিয়ায় নেওয়া হয়। সেখানে যাওয়ার পর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়।

রাজনের ভাষ্য অনুযায়ী, রাশিয়ায় নেওয়ার পর তাকে রাশিয়ান সেনাবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ করা হয়। এরপর তাকে রাশিয়া থেকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। সেখানে রাশিয়ান বাহিনীর হয়ে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে হয় তাকে।যুদ্ধক্ষেত্রে অবস্থানকালে একপর্যায়ে ড্রোনের আঘাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। যুদ্ধের ভয়াবহতা, চারপাশে বিস্ফোরণ এবং জীবনের অনিশ্চয়তার মধ্যে চরম আতঙ্কের সময় পার করেন রাজন।রাজন জানান, যুদ্ধক্ষেত্রে অবস্থানকালে বিভিন্ন সময় টিকটকের মাধ্যমে তার পরিস্থিতির কথা প্রকাশ পেতে থাকে। এসব ভিডিও ও তথ্যের মাধ্যমে বিষয়টি রাশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নজরে আসে।

পরে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়। অসুস্থ অবস্থায় প্রয়োজনীয় কাগজপত্র ও ট্রাভেল পাসের ব্যবস্থা করে অবশেষে বাংলাদেশে ফিরতে সক্ষম হন রাজন।দীর্ঘদিন পর নিজ দেশে ফিরে পরিবারের সদস্যদের কাছে যুদ্ধক্ষেত্রের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরছেন তিনি। পরিবারের দাবি, তারা কখনোই চাননি রাজন কোনো যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ুক। কাজের আশায় বিদেশে যাওয়া একজন বাংলাদেশি কীভাবে যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেলেন, তা নিয়ে এখন তৈরি হয়েছে নানা প্রশ্ন।

রাজনের অভিযোগ, বাংলাদেশি মানবপাচারকারীদের পাশাপাশি রাশিয়ার জুলিয়া নামের এক নারীও তাদের রাশিয়ায় নেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। কাজের কথা বলে বিদেশে নেওয়ার পর কীভাবে তাদের যুদ্ধের মধ্যে ঠেলে দেওয়া হলো, সেটি তদন্ত করে দেখা প্রয়োজন বলে মনে করছেন পরিবারের সদস্যরা।রাজনের পরিবারের অভিযোগ, বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে অনেক বাংলাদেশিকে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে রাশিয়ায় নেওয়া হচ্ছে। পরে তাদের কেউ কেউ রাশিয়ান সেনাবাহিনীর ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে গিয়ে পড়ছেন।