1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ

নেছারাবাদে পাহারাদারের বিরুদ্ধে গার্মেন্টসকর্মীকে ধর্ষনের অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ২০৫ বার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা:

নেছারাবাদে গৃহবধূ গার্মেন্টসকর্মীকে একা পেয়ে বাজারের পাহারাদারের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার গভীর রাতে উপজেলার মিয়ারহাট বাজারে দোকানের চিপার ভিতরে নিয়ে ওই নারীকে দুইজন পাহারাদারের সহযোগীতায় একজন পাহারাদার ধর্ষনের অভিযোগ করেন। পরে বাকি দুইজনে ধর্ষনের চেষ্টা চালালে ডাক চিৎকারে তারা সটকে পড়ে। অভিযুক্ত তিন ব্যাক্তি মিয়ারহাট বাজারের রাত্রীকালিন পাহারাদারের কাজে নিয়োজিত এবং পাহারাদার তৈয়ব আলী (৬০), বানারীপাড়র ইলুহার গ্রামের মোসলেম মোল্লার ছেলে, মোঃ শহিদুল ইসলাম (৩৫), একই গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে এবং মোঃ সাইফুল (৪৫) নেছারাবাদের কৌড়িখাড়া গ্রামের মেত ইসরাফিলের ছেলে।

ঘটনার পর ওই নারী রাতেই টহলরত পুলিশের কাছে গেলে পুলিশ পাহারাদার তিনজনকে ধরে থানায় নিয়ে এসেছেন। এ ঘটনায় থানায় তিনজনের বিরুদ্ধে ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করেন।

জানা গেছে, ঘটনার দিন ভুক্তভোগী ওই নারী ঢাকা থেকে নিজ বাড়ীর উদ্দেশে গভীর রাতে নেছারাবাদে আসেন। নেছারাবাদ ছারছীনা বরিশাল বাসষ্ট্যান্ডে নেমে সন্ধ্যা নদী খেয়ায় পাড় হয়ে মিয়ারহাট ট্রলার ঘাটে নামে এসময় বাজারের পাহারাদার মো: তৈয়ব আলী মোল্লা(৬০), মো: সহিদুল ইসলাম(৩০),মো: সাইফুল ইসলাম(৫০) নামে তিনজন মিলে ওই নারীকে বিভিন্ন ভাবে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায় তৈয়ব আলী জোর পূর্বক অপর দুই পাহারাদারের সহযোগীতায় ওই নারীকে দোকানের চিপায় নিয়ে ধর্ষন করে। পরে সহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম ধর্ষনের চেষ্টা করলে নারীর ডাক চিৎকারে তারা সটকে পড়ে। ঘটনার পর ওই নারী বাজারে টহলরত পুলিশকে জানায়। পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

ওই গার্মেন্টসকর্মী ভুক্তভোগী নারী বলেন, আমি গাজীপুর গার্মেন্সে কাজ করি। মায়ের অসুস্থতার কথা শুনে একদিনের জন্য বাড়ীতে আসি। মিয়ারহাট বাজারে পৌছাতে অনেক রাত্র হয়। পরে বাজারের পাহাড়াদাররা বিভিন্ন ধরনের কথাবার্তা জিজ্ঞাসাবাদ করে। পরে তৈয়ব আলী নামে একজনে পুলিশের ভয় দেখিয়ে অপর দুই জনের সহযোগীতায় আমাকে জোড় করে ধর্ষন করে। পরে বাকি দু’জনে ধর্ষনের চেষ্টা করলে আমার চিৎকারে তারা সটকে পড়ে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বনি আমীন জানান, ওই নারী তার জবানবন্দিতে ধর্ষনের কথা বলেছে। ঘটনা শুনে তিনজনকেই ধরে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। আসামীদের আদালতে পাঠানোর প্রকৃয়া চলোমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews