1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ

নবীনগরে ভাতিজার দায়ের কুপে চাচার কব্জি কর্তন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৬৮০ বার

মাসুম মির্জা ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি,

ব্রাক্ষণবাড়িয়া জেলা, নবীনগরে ভাতিজার দায়ের কোপে চাচা রফিকুল ইসলামের বাম হাতের কব্জি কেটে গেছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়ন চড়িলাম গ্রামে এই ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ও তার আপন ভাই দুধন মিয়ার সাথে জমির মাটি কাটার হিসাব নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে তাদের দুই ভাইয়ের মধ্যে পূর্বের বিরোধ নিয়ে তর্কবিতর্ক হয়, তর্কবিতর্কের এক পর্যায়ে দুধন মিয়ার ছেলে বাইজিদ তার চাচা রফিকুল ইসলাম এর উপর হামলা করে।

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রফিকুল ইসলামের বাম হাতের কব্জি কেটে যায়। তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে।

নবীনগর থানার (ওসি) শাহীনূর ইসলাম জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews