1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

পিস টিভি বাংলা’ ফের চালু করতে আইনি নোটিশ

  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৯০ বার

অনলাইন ডেস্ক,

ডা. জাকির নায়েক পরিচালিত ‘পিস টিভি বাংলা’ আবারও চালু করার দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে।

আজ রোববার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ্জামান এ আইনি নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, ২০১৬ সালের জুলাইয়ে ঢাকায় হোলি আর্টিসানে হামলাকারীদের একজন জাকির নায়েকের অনুসারী ছিল এবং তার বক্তব্য দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, এমন অভিযোগের ভিত্তিতে পিস টিভি বন্ধ করে দেওয়া হয়। তবে জুলাই অভ্যুত্থানের পরে গত ১৯ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক প্রশ্নোত্তর পর্বে ডা. জাকির নায়েক জানান, পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার বন্ধ হয়নি। বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি না থাকায় ক্যাবল অপারেটররা তা বন্ধ রেখেছেন।

নোটিশে আইনজীবী বলেন, স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে, তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান। আবেদনও করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে তা চালু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews