1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

বন্দিদের না ফিরালে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ভেনিজুয়েলা

  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত ‘বন্দি’ এবং ‘মানসিক প্রতিষ্ঠান থেকে আসা লোকদের’ অবিলম্বে ফেরত না নিলে দেশটিকে ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে। শনিবার (২০ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।তিনি লেখেন, তাদের এখনই আমাদের দেশ থেকে বের করে নিন, অন্যথায় আপনারা যে মূল্য দেবেন তা হবে ভয়াবহ। তবে এ বিষয়ে তিনি কোনো প্রমাণ পেশ করেননি।

ট্রাম্পের দাবি, ভেনিজুয়েলা পরিকল্পিতভাবে এইসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে, যাদের কারণে হাজার হাজার আমেরিকান আহত হয়েছে বা নিহত হয়েছে।এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এর ঠিক একদিন আগে ট্রাম্প ক্যারিবিয়ান সাগরে ভেনিজুয়েলার একটি কথিত মাদক পাচারকারী জাহাজে হামলার ঘোষণা দেন, যেখানে তার ভাষায় ‘পুরুষ মাদক সন্ত্রাসী’ তিনজন নিহত হয়েছে। ভেনিজুয়েলা এই ঘটনাকে ‘অঘোষিত যুদ্ধ’ হিসেবে আখ্যা দিয়ে জাতিসংঘের কাছে তদন্ত চেয়েছে।

চলতি মাসের শুরু থেকেই এ ধরনের তিনটি অভিযানে মোট ১৭ জন নিহত হয়েছে।এদিকে, ওয়াশিংটন ভেনিজুয়েলার উপকূলবর্তী আন্তর্জাতিক জলসীমায় সাতটি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন ও এফ-৩৫ স্টিলথ ফাইটার মোতায়েন করেছে। এটিকে ক্যারিবিয়ানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি বলে মনে করা হচ্ছে। ট্রাম্প বলছেন, এটি মাদকবিরোধী অভিযানের অংশ, যদিও এসব অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপকে ‘ক্ষমতা দখলের প্রচেষ্টা’ বলে অভিযোগ করেছেন। যদিও ট্রাম্প সরাসরি সরকার পরিবর্তনের কথা অস্বীকার করেছেন, তবুও সম্প্রতি ওয়াশিংটন মাদুরোর মাথার দাম দ্বিগুণ করে ৫০ মিলিয়ন ডলার ঘোষণা করেছে।রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, সেপ্টেম্বরের শুরুতেই মাদুরো একটি চিঠির মাধ্যমে ট্রাম্পকে আলোচনার প্রস্তাব দেন।

চিঠিতে তিনি লেখেন, প্রেসিডেন্ট, আমি আশা করি আমরা একসঙ্গে সেই মিথ্যাগুলোকে পরাজিত করতে পারব, যা আমাদের সম্পর্ককে কলুষিত করেছে। আমাদের সম্পর্ক হওয়া উচিত ছিল ঐতিহাসিক ও শান্তিপূর্ণ।এরই মাঝে একটি রহস্যজনক ঘটনা ঘটেছে—শনিবার হঠাৎ করেই মাদুরোর অফিসিয়াল ইউটিউব চ্যানেল অদৃশ্য হয়ে যায়। এএফপি জানিয়েছে, কোনো যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই চ্যানেলটি বন্ধ করা হয়েছে, যা ভেনিজুয়েলার দিক থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান ‘হাইব্রিড যুদ্ধ’-এর অংশ হিসেবে দেখানো হচ্ছে।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews