1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা কালীগঞ্জ বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: বলেছেন নাহিদ ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চার তলা ভবন থেকে পড়ে রং মিস্ত্রি নিহত দুই দফায় হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা শরণখোলায় মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে মুক্ত  ৬ লেন সড়ক প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে বারোবাজার মানববন্ধন

ঝিনাইদহে শিশু সাইমা খুন !

  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৬ বার

ঝিনাইদহ প্রতিনিধি :  বুধবার (৩ ডিসেম্বর) সকালে নিখোঁজ হয়েছিল ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের সাড়ে ৩ বছর বয়সী শিশু সাইমা আক্তার সাবা। রাত সাড়ে ৯টার সময় প্রতিবেশির ঘরের মধ্যে তার লাশের সন্ধান মেলে। পুলিশের ধারণা সাবাকে হত্যা করা হয়েছে। শিশু সাবা ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।

ঝিনাইদহ সদর থানার এসআই মনোজ কুমার ঘোষ খবরের সত্যতা নিশ্চত করে বুধবার রাত ১০টার দিকে জানান, বুধবার সকাল ৮টার দিকে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাবা। এ ঘটনায় একটি জিডি করেন শিশুটির পিতা সাইদুল।

তিনি আরো জানান, জিডি এন্ট্রির পর আশপাশের পুকুরে তল্লাসী চালিয়ে শিশুটির খোঁজ করা হলেও সন্ধ্যা পর্যন্ত কোন খোঁজ মেলেনি। বুধবার রাত ১০টার দিকে পবহাটী গ্রামের মাসুদের বাড়িতে শিশুটির মরদেহ মেলে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে বলে পুলিশ সন্দেহ করছে। এঘটনায় প্রতিবেশি মসিুদের স্ত্রী শান্তনা খাতুন (৩০) কে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

এদিকে ফুটফুটে কন্যা শিশু সাইমা আক্তার সাবার লাশ উদ্ধারের পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পিতামাতা কন্যা শোকে হতবিহবল। এ ব্যাপারে গ্রামবাসি সঠিক তদন্ত করে প্রকৃত খুনিকে গ্রেফতারের দাবী জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews