1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা কালীগঞ্জ বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: বলেছেন নাহিদ ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চার তলা ভবন থেকে পড়ে রং মিস্ত্রি নিহত দুই দফায় হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা শরণখোলায় মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে মুক্ত  ৬ লেন সড়ক প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে বারোবাজার মানববন্ধন

আফিল এগ্রো’র বয়লার ইউনিটে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার

যশোর অফিস : যশোরের ঝিকরগাছা উপজেলার সাগরপুর গ্রামে অবস্থিত আফিল এগ্রো লিমিটেডের ব্রয়লার ইউনিট ১ এ আগুন লেগে মেশিনারীজ নষ্ট হয়ে গেছে। এতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন।
আফিল এগ্রো লিমিটেড ব্রয়লার ইউনিটের ব্যবস্থাপক মানোয়ার হোসেন জানান, বুধবার দুপুরের দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কুলিং প্যাড, এডজাস্টিং ফ্যান, ওয়াটার স্কু, রুম হিটার, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন মেশিনারীজ পণ্য পুড়ে গেছে। এতে আর্থিকভাবে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে।
ঝিকরগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন বাবু চৌধুরী জানান, খবর পাওয়ার পর আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে। তদন্ত না করে আর্থিক ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews