1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা কালীগঞ্জ বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: বলেছেন নাহিদ ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চার তলা ভবন থেকে পড়ে রং মিস্ত্রি নিহত দুই দফায় হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা শরণখোলায় মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে মুক্ত  ৬ লেন সড়ক প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে বারোবাজার মানববন্ধন

 পুলেরহাটে লাইট চুরির ঘটনায় জীবননাশের হুমকি, থানায় অভিযোগ

  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার
যশোর অফিস : যশোরের সদরের পুলের হাটের বেড়বাড়ী এলাকায় প্রতিবেশীদের হামলা ও হুমকির ঘটনায় আজিবার রহমান নামে এক ব্যক্তি অতিষ্ঠ হয়ে অবশেষে যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রোববার সকালে তার প্রতিবেশী জরিনা বেগম, বউমা জোছনা বেগম ও নাতি লাবিব তাদের বাড়িতে ঢুকে গালিগালাজ, হামলা ও প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী আজিবার রহমান জানান,গত ৪ ডিসেম্বর রাতে তার বাড়ির সামনে থেকে এনার্জি লাইট চুরি হয়। পরদিন নতুন লাইট লাগানোর পর সেটিও চুরি হয়ে যায়। ওই সময়ে প্রতিবেশী ভাড়াটিয়া লাবিবকে বাড়ির ভেতর ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় তার পরিবারের। বিষয়টি নিয়ে ৬ ডিসেম্বর লাবিবের দাদী জরিনাকে জানালে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।
অভিযোগে বলা হয়,৭ডিসেম্বর সকাল ৯টার দিকে জরিনা,জোছনা ও লাবিব আজিবারের বাড়িতে ঢুকে অশালীন ভাষায় গালাগালি শুরু করেন। একপর্যায়ে জরিনা আজিবারকে থাপ্পড় মারেন এবং তার স্ত্রী ও ছেলেকেও মারধর করেন। এ সময় তারা প্রকাশ্যে হুমকি দেয়“তুলে নিয়ে চল, বাড়ি নিয়ে বেঁধে বানাবো।” চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হলে তারা সরে যায়।
আজিবার রহমান জানান, তিনি ও তার পরিবার বর্তমানে আতঙ্কে রয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তিনি কোতয়ালি থানায় আবেদন করেছেন।
কোতয়ালি থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। যশোর কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, এ ঘটনা বিষয়টি আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মামুন তদন্ত করে ব্যবস্থা নেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews