1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা কালীগঞ্জ বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: বলেছেন নাহিদ ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চার তলা ভবন থেকে পড়ে রং মিস্ত্রি নিহত দুই দফায় হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা শরণখোলায় মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে মুক্ত  ৬ লেন সড়ক প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে বারোবাজার মানববন্ধন

ইসির নির্দেশে যশোরে ব্যানার-ফেস্টুন অপসারণ

  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ বার
যশোর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় যশোরে আগাম প্রচার সামগ্রী অপসারণ শুরু হয়েছে। শনিবার সকালে শহরের বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ড খুলে নেওয়ার কাজ শুরু করে বিএনপি নেতাকর্মীরা। সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছে দলটি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশন জানায়, নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়েছে। নির্দেশনা অনুযায়ী ব্যানার, ফেস্টুন, পোস্টার, গেট ও তোরণসহ সব আগাম প্রচার সামগ্রী ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ না হলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
এই নির্দেশনার পর শনিবার সকালে জেলা বিএনপির উদ্যোগে যশোর শহরের চৌরাস্তা মোড় থেকে অপসারণ কার্যক্রম শুরু হয়। বিএনপি নেতারা জানান, জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে প্রচার সামগ্রী অপসারণ চলছে এবং সন্ধ্যা ৬টার মধ্যেই কাজ শেষ করা হবে।
এদিকে জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও নিজ নিজ প্রচার সামগ্রী অপসারণে কাজ করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews