1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা কালীগঞ্জ বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: বলেছেন নাহিদ ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চার তলা ভবন থেকে পড়ে রং মিস্ত্রি নিহত দুই দফায় হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা শরণখোলায় মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে মুক্ত  ৬ লেন সড়ক প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে বারোবাজার মানববন্ধন

রংপুরকে ১৪৫ রানের লক্ষ্য দিল সিলেট

  • আপডেট টাইম : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৯৫ বার

ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারল না সিলেট টাইটান্স। ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৪ রান করেছে মেহেদী হাসানের মিরাজের দল। জিততে হলে রংপুর রাইডার্সকে করতে হবে ১৪৫ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেট টাইটান্সকে ব্যাট করার আমন্ত্রণ জানান রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটিংয়ে নেমে শুরুটাই ভালো হয়নি সিলেটের। পাওয়ার প্লেতেই হারায় প্রথম তিনটি উইকেট। আউট হওয়ার আগে সাইম ১১, মিরাজ ৫ ও রনি ১৯ রান করেন।এদিকে সুবিধা করতে পারেননি দারুণ ছন্দে থাকা পারভেজ হোসেন ইমনও। ১৯ বলে ১৫ রান করেন তিনি।

পঞ্চম উইকেটে সিলেটকে দারুণ জুটি উপহার দেন আফিফ হোসেন ও ইথান ব্রুকস। এসময় দুজনে দলীয় স্কোরে যোগ করেন ৬৭ রান। ৩১ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন আফিফ। আর ব্রুকসের ব্যাট থেকে আসে ৩২ রান। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই ৬ ও খালেদ আহমেদ ০ রানে আউট হন। আর ৬ রানে নাসুম ও ২ রানে আমির অপরাজিত থাকেন।রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফ। একটি করে উইকেট নেন আলিস আল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী।বিডি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews