1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা কালীগঞ্জ বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: বলেছেন নাহিদ ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চার তলা ভবন থেকে পড়ে রং মিস্ত্রি নিহত দুই দফায় হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা শরণখোলায় মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে মুক্ত  ৬ লেন সড়ক প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে বারোবাজার মানববন্ধন

শরণখোলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ২৫৫ বার

বাগেরহাট প্রতিনিধি:
বিএনপি পরিবারের থেকে আমাকে মনোনয়ন দিয়েছে অতএব একটি মাস আমার জন্য পরিশ্রম করবেন আগামী পাঁচ বছর আপনাদের জন্য আমি সেবা করব এমন প্রত্যয় ব্যক্ত করেন শরণখোলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী সোমনাথ দে। ৬ জানুয়ারি বিকাল ৫ টায় শরণখোলা উপজেলার পাঁচ রাস্তার মোড়ে আল আরাফাহ ইসলামী ব্যাংকের নিচ তলায় কমিউনিটি সেন্টারে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলনের সঞ্চালনায় ও সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের মনোনীত প্রার্থী সোমনাথ দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বাগেরহাট জেলা কমিটির সদস্য খান মতিয়ার রহমান, মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবুল, মোড়েলগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মেহেদী হাসান, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম, শরণখোলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য তালুকদার মধু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, অধ্যাপক শামীম আহমেদ বাদল, সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন, খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ডাক্তার হুমায়ূন কবির প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আমাদের গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কে আল্লাহতালা জান্নাতবাসী করুন। তিনি আরো বলেন আপনারা সবাই মিলেমিশে ধানের শীষের পক্ষে কাজ করবেন তাহলে তারেক জিয়া যে প্রত্যাশা নিয়ে আমাকে মনোনয়ন দিয়েছে তার সুফল আপনারা পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews