1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা কালীগঞ্জ বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: বলেছেন নাহিদ ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চার তলা ভবন থেকে পড়ে রং মিস্ত্রি নিহত দুই দফায় হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা শরণখোলায় মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে মুক্ত  ৬ লেন সড়ক প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে বারোবাজার মানববন্ধন

বিগ ব্যাশে নেই ট্র্যাভিস হেড

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ২১৭ বার

ক্রীড়া ডেস্ক:

সবকিছু ঠিক থাকলে আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরকে সামনে রেখে নিজেকে শতভাগ প্রস্তুত রাখতে এবারের বিগ ব্যাশ লিগ থেকে ট্র্যাভিস হেডকে বিশ্রাম দেওয়া হয়েছে।

ফলে এই নিয়ে টানা তৃতীয় মৌসুম ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন না এই বাঁহাতি ব্যাটার। শুক্রবার (৯ জানুয়ারি) ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। অ্যাশেজ সিরিজের ব্যস্ততা শেষে শনিবার (১০ জানুয়ারি) থেকেই বিগ ব্যাশে মাঠে নামতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের ক্রিকেটাররা।

অন্যদিকে কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ না থাকায় এবারের আসরে দেখা যাবে না অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে। বিশ্বকাপের আগে পুরো ফিটনেস ধরে রাখতে কাজ করবেন তিনি। এছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে পেসার স্কট বোল্যান্ডকে।

গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিডনি টেস্ট ৫ উইকেটে জিতে ইংল্যান্ডের বিপক্ষে এবারের অ্যাশেজ ৪-১ ব্যবধানে জিতে নেয় অজিরা। ঘরের মাঠে দলকে টানা চতুর্থ অ্যাশেজ জেতাতে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হেড। পার্থে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংস থেকে সিরিজের বাকি অংশে খেলেন ওপেনারের ভূমিকায়। পাঁচ টেস্টের ১০ ইনিংসে তিন সেঞ্চুরিতে ৬২৯ রান নিয়ে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন তিনি।

চোটের কারণে দলের বাইরে থাকা প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের ব্যাপারে কিছু জানায়নি সিএ। তবে চোট থেকে সেরে উঠতে থাকা পেস আক্রমণের গুরুত্বপূর্ণ এই দুই সদস্যকে নিয়ে বিশ্ব আসরের আগে ঝুঁকি নেওয়ার সম্ভাবনা কম।

আগামী ১১ ফেব্রুয়ারি কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। এর আগে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের একটি টি-টুয়েন্টি সিরিজ খেলবে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews