1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা কালীগঞ্জ বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: বলেছেন নাহিদ ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চার তলা ভবন থেকে পড়ে রং মিস্ত্রি নিহত দুই দফায় হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা শরণখোলায় মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে মুক্ত  ৬ লেন সড়ক প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে বারোবাজার মানববন্ধন

মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকে ১৪৮ রানে গুটিয়ে গেল নোয়াখালী

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ২২২ বার

ক্রীড়া ডেস্ক:

একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে বিপিএল দ্বিতীয় হ্যাটট্রিক করলেন মৃত্যুঞ্জয় চৌধুরি। শুক্রবার নোয়াখালীর বিপক্ষে ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে মাহিদুল, চতুর্থ বল মেহেদী রানা ও পঞ্চম বলে বিলাল সামিকে আউট করেছেন মৃত্যুঞ্জয়।

চলমান বিপিএলে হারের বৃত্তে আটকে পড়েছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথম জয়ের খোঁজে নিজেদের সপ্তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে তারা। আগে ব্যাট করতে নেমে রংপুরকে ১৪৯ রানের সহজ লক্ষ্য দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

আজ টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে ২৫ রান তুলে শুরুটা ভালোই করেছিল নোয়াখালী। কিন্তু ইনিংস বড় করতে পারেননি শাহাদাত হোসেন। ৮ বলে ১৪ রান করেন তিনি। তিনে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন হাবিবুর রহমান সোহান। কিন্তু ১৬ বলে ৩০ রান করে ক্যাচ আউট হন তিনি। ২৭ বলে ৩১ রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার সৌম্য সরকার। এরপর নবী ডাক আউট এবং হায়দার আলী ১ রান করে ফিরলে ছন্দ হারায় নোয়াখালী। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন জাকের আলী।

১৯তম ওভারে মোস্তাফিজকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন জাকের। ৩৭ বলে ৩৮ রান করেন তিনি। পরের বলেই ডাক আউট হন মেহেদী রানা।

২০তম ওভারের দ্বিতীয় বলে আউট হন মাহিদুল ইসলাম অঙ্কন। মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে ক্যাচ আউট হন ২১ বলে ২৮ রান করা এই ব্যাটার। পরের দুই বলে জহির খান ও বিলাল সামিকে তুলে নিয়ে হ্যাটট্রিক তুলে নোয়াখালীকে ১৪৮ রানে অলআউট করেন এই বাঁ-হাতি পেসার। এর আগে ২০২২ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সিলেট সানরাইজার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এই বাঁহাতি পেসার।

রংপুরের  হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। এ ছাড়াও খুশদিল শাহ দুটি, সুফিয়ান মুকিম ও নাহিদ রানা নেন একটি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews