1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা কালীগঞ্জ বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: বলেছেন নাহিদ ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চার তলা ভবন থেকে পড়ে রং মিস্ত্রি নিহত দুই দফায় হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা শরণখোলায় মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে মুক্ত  ৬ লেন সড়ক প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে বারোবাজার মানববন্ধন

ইনজুরিতে মৌসুম শেষ কনর ব্র্যাডলির

  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ বার

ক্রীড়া ডেস্ক:

প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়ার পর বড় এক ধাক্কা খেয়েছে লিভারপুল। ম্যাচে বাম হাঁটুতে ব্যথা পেয়েছিলেন তরুণ ডিফেন্ডার কনর ব্র্যাডলি। একপর্যায়ে তাকে মাঠ থেকে যেতে হয়।তবে হাঁটুর গুরুতর চোটে ঘরোয়া মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন কনর ব্র্যাডলি। বিবিসির এক প্রতিবেদনে বলো হয়েছে, অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) চোট নয় এটি। সামনেই ব্র্যাডলির অস্ত্রোপচার করা হবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী বিশ্বকাপে যদি খেলার যোগ্য অর্জন করে নর্দার্ন আয়ারল্যান্ড, তবে সেখানে ব্র্যাডলির খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

এদিকে ব্র্যাডলিকে ধাক্কা দেওয়ার জন্য পরে দুঃখপ্রকাশ করেন আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্তিনেল্লি। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর পর থেকে লিভারপুলের প্রথম পছন্দের রাইট-ব্যাক হয়ে ওঠেন ব্র্যাডলি। চলতি মৌসুমে লিগে ১২ ম্যাচে শুরুর একাদশে খেলেন তিনি।

সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ২১ ম্যাচ লিভারপুলের প্রতিনিধিত্ব করেন ব্র্যাডলি। তাকে হারানো অ্যানফিল্ডের ক্লাবটির জন্য অনেক বড় ধাক্কা হয়ে এসেছে।তবে শিরোপা ধরে রাখার অভিযানে ভালো অবস্থায় নেই লিভারপুল। ২১ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে আর্না স্লটের দল। তাদের চেয়ে ১৪ পয়েন্ট বেশি শীর্ষে থাকা আর্সেনালের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews