1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা কালীগঞ্জ বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: বলেছেন নাহিদ ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চার তলা ভবন থেকে পড়ে রং মিস্ত্রি নিহত দুই দফায় হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা শরণখোলায় মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে মুক্ত  ৬ লেন সড়ক প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে বারোবাজার মানববন্ধন

ছেলের বিধ্বংসী ব্যাটিং অপর প্রান্তে দাঁড়িয়ে দেখলেন নবী

  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৯৬ বার

ক্রীড়া ডেস্ক:

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে নেমেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল। আর ব্যাট করতে নেমেই বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে অভিষেক ম্যাচ রাঙালেন এই ওপেনার।৯২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ইসাখিল। সুযোগ ছিল সেঞ্চুরি করার। তিন অঙ্ক স্পর্শ করার জন্য বলও হাতে ছিল তার। তবে মোহাম্মদ সাইফউদ্দিনের করা ১৯তম ওভারে বড় শট হাঁকাতে গিয়ে থামলেন তিনি। ১৫৩.৩৩ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজান ৫ ছক্কা ও ৭ চারে।

এদিন ছেলে হাসান ইসাখিলের সঙ্গে একই দলে খেলেন নবী। আগে অবশ্য আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেট একে অপরের প্রতিপক্ষ হয়ে বেশ কটি ম্যাচ খেলেছেন দু’জনে।আজ শুধু ছেলে ইসাখিলের সঙ্গে ব্যাটিংই করলেন না, ছেলের বিধ্বংসী এক ব্যাটিংও দেখলেন নবী। ওপেনিংয়ে নেমে সৌম্য সরকারের সঙ্গে ১০১ রানে দুর্দান্ত জুটি গড়েন ইসাখিল। ১৯২.০০ স্ট্রাইক রেটে ব্যক্তিগত ৪৮ রানের ইনিংস খেলেন সৌম্য। ৭ চার ও ১ ছক্কা হাঁকানো বাঁহাতি ব্যাটার আউট হতেই দ্রুত আরও ২ ‍উইকেট হারায় নোয়াখালী।

এর পরেই সেই মাহেন্দ্রক্ষণ। বিপিএলের মঞ্চে বাবা-ছেলের জুটি দেখল ক্রিকেট বিশ্ব। চার-ছক্কা হাঁকিয়ে বাবা নবীকে নিখাঁদ বিনোদনও দিলেন ইসাখিল। নন স্ট্রাইক প্রান্তে বাবাকে রেখে চার-ছক্কার ফুলঝুরি সাজালেন ১৯ বছর বয়সী ব্যাটার। পঞ্চম উইকেটে দু’জনে মিলে ৩০ বলে ৫৩ রানের জুটিও গড়লেন। তাতে বাবা নবীর অবদান ১৩ বলে ১৭। বিপরীতে আফগানিস্তান কিংবদন্তির বড় ছেলে করলেন ১৭ বলে ৩৪ রান।এর আগে বাবার কাছ থেকেই অভিষেক ক্যাপ নেন ইসাখিল। ফিফটির সময় ড্রেসিংরুম থেকে হাততালি দিয়ে ছেলেকে অভিনন্দনও জানান নবী। তবে বাবা আউট হতেই ইসাখিলও ফিরলেন দ্রুত। তাতে স্বপ্নের তিন অঙ্ক স্পর্শ করা হলো না তার। স্বীকৃত টি-টোয়েন্টির আগের সেরা ইনিংসকে অবশ্য ঠিকই পেছনে ফেললেন তিনি। আগের সর্বোচ্চ ছিল ৭৬ রান। তার ঝোড়ো ইনিংসে ভর করেই ঢাকা ক্যাপিটালসকে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছে নোয়াখালী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews