1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা কালীগঞ্জ বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: বলেছেন নাহিদ ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চার তলা ভবন থেকে পড়ে রং মিস্ত্রি নিহত দুই দফায় হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা শরণখোলায় মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে মুক্ত  ৬ লেন সড়ক প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে বারোবাজার মানববন্ধন

যুবদল নেতা এহসানুল হক মুন্নার ইন্তেকাল, যশোরে শোকের ছায়া

  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১০৩ বার
যশোর অফিস : যশোর জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্না ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে শহরের লাল দিঘিপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
তিনি মা, স্ত্রী,এক ছেলে,এক ভাই, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে যশোরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এহসানুল হক মুন্নার মৃত্যুর সংবাদ শুনে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাসভবনে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত এবং দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।
মৃতের ভাই এহতেশামুল হক পাপ্পু জানান, আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় এহসানুল হক মুন্না ফুসফুসে গুলিবিদ্ধ হন। এরপর থেকে তিনি আর সুস্থ জীবনে ফিরতে পারেননি। দলীয় সূত্র জানায়,স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে যশোরের রাজপথে তিনি তেজস্বী ভূমিকা পালন করেন। পরবর্তীতে ১৯৯৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে জনদাবি আদায়ের আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে তার ফুসফুস আক্রান্ত হয়।
এহসানুল হক মুন্না জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি দলের কর্মী গড়ার একজন দক্ষ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে তার মরদেহ জেলা বিএনপি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত তার কফিনে দলীয় পতাকা মুড়িয়ে দেন এবং কেন্দ্রীয় বিএনপির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা বিএনপি, নগর বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হয় চাঁচড়া ডাল মিল মসজিদ প্রাঙ্গণে। সেখানে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত,জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ নেতৃবৃন্দ।
জানাজায় জেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে তাকে চাঁচড়া রাজবাড়ী কবরস্থানে দাফন করা হয়।
এহসানুল হক মুন্নার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।এক শোকবার্তায় তারা বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এহসানুল হক মুন্না যশোরে যুবদলকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews